ক্রিকেট

দেশের সকল ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোগো, যেখানে বাংলাদেশের মানচিত্র ও মন্ত্রণালয়ের নাম লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজনৈতিক পালাবদলের পর দেশের নানা ক্ষেত্রে চলছে সংষ্কার কার্যক্রম। ক্রীড়াঙ্গনে প্রশাসনিক কাঠামোর অন্যতম স্তর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের সকল জেলা, বিভাগ, উপজেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভাঙার নির্দেশনা জারি করেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া শাখা থেকে এই চিঠিতে স্বাক্ষর করেন সহকারী সচিব এসএম হুমায়ূন কবীর।

ফেডারেশনের মতো জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থায় নির্বাচিত কমিটির মেয়াদ চার বছর। ফেডারেশনের নির্বাচিত কমিটি ভাঙলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শঙ্কা থাকে। স্থানীয় ক্রীড়া সংস্থা ভাঙা-গড়ার সম্পূর্ণ এখতিয়ার জাতীয় ক্রীড়া পরিষদের। পদাধিকার বলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার স্ব স্ব জেলা/বিভাগে স্বনামধন্য ক্রীড়াবিদ, ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সেই কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে অনুমোদন নেওয়ার নির্দেশনাও রয়েছে।

বিষয়:অ্যাডহক কমিটি গঠনকমিটি বাতিলক্রীড়া সংস্থাবিভাগীয় ক্রীড়া সংস্থালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…