চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের কথা ভেবেই জাতীয় পার্টিতে যোগ দিয়েছি: শাফিন

মিতুল আহমেদমিতুল আহমেদ
৯:০০ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৮
বিনোদন
A A

ধ্বিকি ধ্বিকি, চাঁদ তারা সূর্য কিংবা জ্বালা জ্বালার মতো অসংখ্য গানের জন্য বিখ্যাত বাংলা গানের দল ‘মাইলস’। আর জনপ্রিয় এই ব্যান্ড দলের অন্যতম একজন সদস্য শাফিন আহমেদ। তার গাওয়া গানগুলোতে এখনো দোলে উঠেন হাজার শ্রোতা। গানের পাশাপাশি মাইলসের এই ভোকাল ও বেজ গিটারিস্ট নাম লিখিয়েছেন রাজনীতিতে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ‘এনডিএম’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য নির্বাচিত হয়েছিলেন শাফিন। মাঝখানে শোনা গিয়েছিলো ঢাকা উত্তর সিটির মেয়ার প্রার্থী হবেন তিনি। আর এবার এনডিএম ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন জাতীয় পার্টিতে।

বর্তমান রাজনীতি ও গানের জগতের ব্যস্ততা নিয়ে সংগীতের এই গুণী মানুষটি কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে:

জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন। নতুন দলে যোগদানের অনুভূতি এবং সেখানে সামনে কী পদ পাচ্ছেন?
গত কয়েক বছর ধরে যদি আমার লক্ষ্য সম্পর্কে জানেন, তাহলে নিশ্চয় সবাই অবগত আছেন যে, দেশের মানুষের জন্য কিছু করার তাগিদ আমার বরাবরই ছিলো। গত দুই বছর ধরে সেটা প্রকাশও করেছি আমি। মানুষের জন্য কিছু করতে হলে যথপোযুক্ত একটা প্লাটফর্ম দরকার ছিলো আমার। সে কথা ভেবেই জাতীয় পার্টিতে যোগদান করেছি।

জাতীয় পার্টিকেই কেনো বেছে নিলেন?
কারণ জাতীয় পার্টি একটি বৃহৎ দল। এই কারণে মনে করেছি, এখানে(জাতীয় পার্টি) ভালো কিছু কাজ করাটা আমার জন্য সহজ হবে। আপনারা জাতীয় পার্টি সম্পর্কে জানেন। এটি একটি বৃহৎ দল। এবং এই দলের চেয়ারম্যান এরশাদ সাহেব একজন বিচক্ষণ রাজনীতিবীদ। অনেক অভিজ্ঞ। উনার সাহায্য সহযোগিতায় আমার চিন্তা ভাবনাগুলোর প্রতিফলন ঘটানো যাবে বলে আমার বিশ্বাস। এটাই আমার প্রত্যাশা থাকবে। পার্টির প্রতিও এমন প্রত্যাশা। পার্টি আমাকে যে দায়িত্ব দিবে আমি সেটা সঠিক ভাবে পালন করার চেষ্টা করবো। এই মুহূর্তে এর থেকে বেশী কিছু বলার নেই। কারণ, আনুষ্ঠানিক যোগদানটা আজকেই কেবল হয়েছে মাত্র। সুতরাং আগামী দিনগুলোতেও দেখা যাবে কি হয়!

আজকেতো আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন, কিন্তু জাতীয় পার্টিতে যোগ দেয়ার বিষয়টি নিশ্চয় আগে থেকেই ঠিক করা ছিলো?
হ্যাঁ, একটা পূর্ব প্রক্রিয়াতো থাকেই। সেভাবেই এগিয়েছি।

আপনার যোগদানের আনুষ্ঠানিকতার সময় সোহেল রানাও ছিলেন। উনার সাথে কিংবা আপনার পার্টির প্রেসিডেন্টের সাথে দল নিয়ে কী কথা হয়েছে?
আমরা আজকে সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আলাপ আলোচনা করেছি। এবং সেখানে আগামী দিনগুলোতে আমাদের পথচলা কেমন হবে এটা নিয়েই কথা হয়েছে। যেহেতু সামনে একটা নির্বাচন আসছে। সেই নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা কী হতে পারে এসব নিয়ে হালকা আলোচনা করেছি। আজকে ছিলো আনন্দঘন একটা মুহূর্ত। গভীর কোনো আলোচনা আজকে করিনি।

জাতীয় পার্টিতে আপনার নাম লেখানোকে কীভাবে নিলেন পার্টির চেয়ারম্যান?
উনি আমার যোগদানকে স্বানন্দ্যে গ্রহণ করেছেন। স্বাগত জানিয়েছেন। আমাকে স্বাগত জানিয়েছেন। আজকেরটা ছিলো একটা আনুষ্ঠানিকতা এবং সৌজন্য বিনিময়। এরচেয়ে বেশি কিছু আলোচনা হয়নি।

আপনাকে স্পেসিফিক প্রশ্নটা যদি করি, জাতীয় পার্টি থেকে আপনি সামনের জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা, আপনার সিদ্ধান্ত কী?
এটা সম্পূর্ণ পার্টির সিদ্ধান্ত, পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত এবং উনারা যা ভালো মনে করবেন সেভাবে সিদ্ধান্ত নিলে আমাকে কোনো দায়িত্ব দেয়া হলে আমি সে দায়িত্ব যথাযথ ভাবে পালন করবো।

Reneta

ববি হাজ্জাজের এনডিএম-এ থাকার সময় ঢাকা মেয়র নির্বাচনে আপনাকে অংশ নিতে শোনা গিয়েছিলো?
মেয়ের নির্বাচনের প্রার্থীতাটা কিন্তু পার্টি (এনডিএম) থেকে ছিলো না। স্বতন্ত্র প্রার্থীতা ছিলো। যেখানে এনডিমের সমর্থনটা ছিলো। কিন্তু এনডিএমের প্রার্থী হিসেবে না।

জাতীয় পার্টিতে যোগদানের আগে এনডিএম-এর চেয়ারম্যানের সাথে দল ছাড়ার বিষয়টি কীভাবে ডিল করলেন?
উনার(ববি হাজ্জাজ) সাথে আমার সুসম্পর্ক আগেও ছিলো, আগামীতেও থাকবে।

ঠিকাছে। এবার আপনার গানের কথা বলুন। এখন কী নিয়ে ব্যস্ততা?
আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন, আমি সম্প্রতি বেশ কয়েকটা গান রিলিজ করেছি। ছ’মাসে প্রায় ৪টি গান রিলিজ করেছি। সুতরাং গানেও একটা ধারাবাহিকতা রয়েছে। খুব ব্যস্ত আছি। এরমধ্যে দেশের বাইরেও শো করে আসছি। ঈদের পর কানাডা থেকে শো করে আসলাম। তো গানের জগতে বেশ ভালো রকমের ব্যস্ততা রয়েছে। রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে খুবই ব্যস্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদজাতীয় পার্টিমাইলসলিড বিনোদনশাফিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT