বরিশাল বুলসের বিপক্ষে সাব্বির রহমানের ৬১ বলে ১২২ রানের ইংনিসটিকে দেশের মাটিতে দেখা সেরা ইনিংস বলে মন্তব্য করেছেন প্রতিপক্ষ বুলস ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।
ম্যাচ শেষে নাফিস বলেন: সাব্বির যখন ব্যাট করছিলো-আমার মনে হচ্ছিলো ২২০ কিংবা ২৩০ রানও তারা চেজ করে ফেলবে। কিন্তু আমাদের বিশ্বাস ছিলো এখান থেকে একটা উইকেট তুলে নিতে পারলেই আমরা ম্যাচে ফিরতে পারবো।
আমার দৃষ্টিতে দেশের মাটিতে এটা আমার দেখা সেরা ইনিংস। যদিও আইপিএলে এমন ইনিংস দেখে আমরা অভ্যস্ত। কিন্তু আমার জানা মতে, অস্ট্রেলিয়া বাদে পৃথিবীর আর কোথাও এতো বড় মাঠে খেলা হয়না। সেখানে সাব্বির খুব সহজেই ওভার দ্যা বাউন্ডারি মারছিলো।
পুরো ভিডিওটি দেখুন:







