চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বড় সিনেমা হলগুলোতে আরজু-পরীর ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

বেশ কয়েকবার মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে গেছে পরীমনি ও কায়েস আরজু জুটির ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। এবার আর পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন নির্মাতা। ৮ ফেব্রুয়ারি দেশের বড় বড় সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে এ ছবিটি।

ছবির পরিচালক শামীমুল ইসলাম শামীম জানিয়েছেন, মুক্তি উপলক্ষে ইতোমধ্যে হল বুকিংও শুরু হয়েছে। নিশ্চিত জানা গেছে, দেশের বড় বড় ৩০ টি হল বুকিং সম্পন্ন হয়েছে।

এর মধ্যে রয়েছে ঢাকার মধুমিতা, বলাকা, শ্যামলী সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, পুনম, এশিয়া, চিত্রমহল, চম্পাকলি, বর্ষা,আনন্দ, সৈনিক ক্লাব ও রাজমনী, অন্যদিকে ঢাকার বাইরেও যশোরের মনিহার, খুলনার লিবার্টি ও সংগীতা, চট্টগ্রামের আলমাস ও সিলভার স্ক্রিণসহ মোট ৩০টি।

হল সংখ্যা বেড়ে ৫০ ছাড়াতে পারে বলে জানিয়েছেন পরিচালক। শামীমুল ইসলাম শামীম বলেন, গল্পই এই ছবির প্রাণ। সারা ছবিটিতে দর্শক বিনোদন খুঁজে পাবেন। সেই সঙ্গে পাবেন হাসি আনন্দ। কিন্তু কোন ভাঁড়ামি পাবেন না। আশা করি ছবিটি দর্শকদের পছন্দ হবে।

ছবিটির নায়ক কায়েস আরজু বলেন, এই ছবিটি একদমই নতুন। মনে হয় আপনাদের কাছেও তাই মনে হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল।’

অন্যদিকে পরীমনি জানান, যারা ‘স্বপ্নজাল’ রিলিজের পর দীর্ঘ একটা সময় ধরে অপেক্ষায় ছিলেন আমার নতুন ছবির জন্য, তাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।

Reneta

কমেডি, রোমান্স ধাঁচের ছবিটির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল্লাহ জহির বাবুচিত্রনাট্যপরীমনিলিড বিনোদনসংলাপস্বপ্নজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT