চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বড় সব ঈদ জামাতে তিন স্তরের নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ০২, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের বড় সব ঈদ জামাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও বিজ্ঞান কলেজে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষদের ঈদসামগ্রী প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বড় ঈদ জামাতগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বড় বড় জামাতে সাদা পোশাকে, ইউনিফর্মে এবং ছদ্মবেশে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।

তিনি বলেন, যারা ইসলামকে কালিমাযুক্ত করতে চায়, যারা ইসলামের ভালো চায় না, তাদের প্রতিহত করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এদেশের জনগণ তাদের চায় না, তাদের কোনও ধরনের আশ্রয়-প্রশ্রয় দেয় না।

মন্ত্রী বলেন, শিয়া ও আহমদিয়া সম্প্রদায় যদি কোথাও ঈদ জামাত আয়োজন করে তাহলে তাদেরও নিরাপত্তা দেওয়া হবে। মোটকথা এদেশের জনগণ কোনও সহিংসতা চায় না। সবাই মিলেমিশে বসবাস করতে চায়। একে অন্যের বিপদে পাশে দাঁড়ায়।

জঙ্গিরা আবার সংঘটিত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কখনও বলিনি এদের মূল উৎপাটন করে শেষ করে ফেলেছি। এরা দেশি ও বিদেশি চক্র। এরা সবসময় চক্রান্তে লিপ্ত হয়। তবে এরা বড় ধরনের কোনও আক্রমণ করতে সক্ষম হবে না। এরপরও আমাদের গোয়েন্দারা সবসময় সজাগ রয়েছে।

Reneta

রাজধানী থেকে স্বস্তি নিয়ে মানুষ বাড়ি ফিরছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: এবার সড়কে কোথাও কোনও প্রতিবন্ধকতা নেই। সড়ক, মহাসড়কগুলোতে আগের তুলনায় ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে।

রাজধানীতে ঈদের নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ডিএমপি কমিশনার বলেছেন, তিনি নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। রাজধানীতে কোনও ধরনের অঘটন ঘটবে না। ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি কমেছে। বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবাই সতর্ক থাকলে আর কোনও ঘটনা ঘটবে না।’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মালিবাগ ও পল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের শিগগিরই শনাক্ত করে ধরা হবে। তাদের বিষয়ে তথ্য প্রকাশ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদঈদ জামাতস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

মে ২০, ২০২৬
ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT