প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা কাজে লাগাতে চায় সরকার।
তিনি জানান, সমুদ্রের মাছ আহরণ করে তা দিয়ে মানুষের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
শনিবার গণভবন থেকে চট্টগ্রাম বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনাধীন ১শ’টি অর্থনৈতিক অঞ্চলে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার আহ্বান জানান তিনি।







