চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের বিভিন্ন স্থানে আজ সোমবারও হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে এ প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বাসস জানিয়েছে, আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা ও কুমারখালীতে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া মংলা ও গোপালগঞ্জে ৬ মিলিমিটার এবং ফরিদপুর ও মাদারীপুরে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী-অববাহিকা ও এর কাছাকাছি এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যান্য স্থানে সামান্য কমতে পারে।

পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এই সময়ের শুরুর দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে ।

Reneta

তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৫ দশমিক ৫, ময়মনসিংহে ১৬ দশমিক ০, চট্টগ্রামে ১৮ দশমিক ৪, সিলেটে ১৬ দশমিক ৪, রাজশাহী ১৫ দশমিক ৬, রংপুরে ১৪ দশমিক ০, খুলনায় ১৬ দমমিক ০ এবং বরিশালে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪২ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজকের আবহাওয়াগুড়ি গুড়ি বৃষ্টিবৃষ্টি হতে পারে
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT