চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিনিকল বন্ধের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২০
- সেমি লিড, কৃষি
A A

চিনিকল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা।

নাটোর
চিনিকল বন্ধের প্রতিবাদে এবং চিনিকল রক্ষাসহ ৫ দফা দাবিতে ফটকসভা ও মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী এবং আখচাষীরা।

কড়া পুলিশি পাহারায় শনিবার সকালে বাংলাদেশ চিনিকল কর্পোরেশন শ্রমিক কর্মচারি ফেডারেশন এবং বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের যৌথ উদ্যোগে নাটোর সুগার মিলের মূল ফটকের সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় নাটোর চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি এসএম ফিরোজের সভাপতিত্বে ফটক সভায় বক্তব্য রাখেন আখচাষী ফেডারেশনের সহ-সভাপতি মোসলেম উদ্দিনসহ অন্যরা।

বক্তারা চিনিকল বন্ধের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চিনিকলগুলোর উৎপাদন শুরুসহ সকল বকেয়া পরিশোধের দাবি জানান।

কুষ্টিয়া
৫ দফা দাবিতে কুষ্টিয়া চিনিকলে শ্রমিক-চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চিনিকলের প্রধান ফটকে এ সমাবেশ হয়।

Reneta

চিনিকল আখচাষী ফেডারেশন ও শ্রমিক-কর্মচারী ফেডারেশন যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, চলতি মাড়াই মৌসুমে দেশের ১৫টি চিনিকল একযোগে চালু করতে হবে। এটা না হলে কোন চিনিকল চালাতে দেওয়া হবে না। পাশাপাশি শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের পাওনা টাকা পরিশোধের দাবি জানান তারা।

ফরিদপুর
ফরিদপুরে চিনিকলের সাত শতাধিক শ্রমিকের বকেয়া বেতন ও আখ চাষীদের পাওনা পরিশোধসহ পাঁচদফা দাবিতে শনিবার সকালে মিলগেটে ফটক সমাবেশ করেছে শ্রমিক ও চাষীরা।

অবিলম্বে তারা দাবি পরিশোধ না করা হলে বৃহত্তর কর্মসূচী দেয়ার ঘোষণা করেন।

দেশে সরকারি চিনিকল ছিলো ১৫টি। এর মধ্যে লোকসানে থাকার কারণে বন্ধ হয়ে গেছে বেশি কয়েকটি চিনিকল। বছরের বেশিরভাগ সময় শুধু আখের অভাবে এসব মিলের উত্পাদন বন্ধ থাকে। ফলে লোকসান গুণতে হয় অনেক।

Jui  Banner Campaign
ট্যাগ: চিনিকলপ্রতিবাদমানববন্ধনশ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT