স্যামসাংয়ের এ যাবত কালের সবচেয়ে পাতলা স্মার্টফোন গ্যালাক্সি এ ৮ দেশের বাজারে উন্মুক্ত করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।
গ্যালাক্সি সিরিজের এই ফোনে রয়েছে ৫.৭ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর রেজ্যুলেশন ১০৮০*১৯২০ পিক্সেল। এতে ব্যবহার করা হয়েছে মেটাল বডি, ১.৫ গিগাহার্টজ ৬৪-বিট কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টা-কোর প্রসেসর। ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ১৬ ও ৩২ জিবির স্টোরেজ সুবিধা পাওয়া যাবে।
ডিভাইসটিতে ছবি তোলা ও ভিডিও করা করার জন্য ১৬ মেগাপিক্সেলের আইএসওসিইএলএল রিয়ার ক্যামেরা এবং সেলফি তোলা ও ভিডিও কল করার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
৩০৫০এমএএইচ ব্যাটারির এই ফোনে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ রয়েছে। ডিভাইসটির হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও জুড়ে দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসটিতে এফডিডি এলটিই ও টিডিডি এলটিই সুবিধার ৩জি, ৪জি, ব্লুটুথ ৪.১ ও জিপিএস সেবাও রয়েছে।
এটি দেশের বাজারে কালো, সাদা এবং সোনালী রঙে পাওয়া যাচ্ছে। ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধাসহ দাম পড়বে ৪৪ হাজার ৯০০ টাকা।







