চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বাজারে জাপানি প্রযুক্তির এসি নিয়ে এলো ডাইকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
ডাইকিনের প্রতিনিধিরা নতুন প্রযুক্তির এয়ার কন্ডিশনার উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের বৈশ্বিক এয়ার স্পেসালিস্ট ডাইকিন বাংলাদেশের বাজারে ৯টি মডেলের এয়ার কন্ডিশনার (এসি) উন্মোচন করেছে।

এরমধ্যে ইনভার্টার ও নন-ইনভার্টার উভয় ধরনের মডেলই রয়েছে। ডাইকিনের তৈরি এই রুম এয়ারকন্ডিশনার বাজারজাতকরণ কার্যক্রমের স্থানীয় অংশীদার হয়েছে ট্রান্সকম ইলেক্ট্রনিকস লিমিটেড।

ডাইকিনের এসিতে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালের (জিডব্লিউপি) মাত্র এক-তৃতীয়াংশ বহন করে। এই এসিগুলোতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব কম। এসব এসি বেশ জ্বালানি সাশ্রয়ী।

এইচএফসি৩২ প্রযুক্তিতে তৈরি করার ফলে যন্ত্রপাতিগুলো ব্যবহারের সময় জ্বালানি উৎসগুলো থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমনের পরিমাণ কম হয় এসব এসিতে।

এসিগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাইকিনের ভাইস প্রেসিডেন্ট মনোজ আগরওয়াল বলেন, ‘বাংলাদেশে জাপানি প্রযুক্তিতে তৈরি ডাইকিন এসির বিশাল বাজার রয়েছে। এই বাজার আরো সম্প্রসারণের লক্ষ্যে আমরা ২০২১-২২ সালে নতুন নতুন মডেলের পণ্য এখানকার গ্রাহকদের জন্য নিয়ে আসতে চাই।’

ডাইকিনের নতুন এসিগুলো গুণেমানে অনন্য এবং দ্রুত চারপাশের পরিবেশকে শীতল করে তোলে, যা ব্যবহাকারী ভোক্তা ও সেখানে অভ্যাগতদের বেশ আরাম ও স্বাচ্ছন্দ্য অনুভব করার দারুণ অভিজ্ঞতা দেয়।

নতুন নতুন মডেলের এসিগুলো তৈরির ডিজাইন বা নকশায় যেমন যথেষ্ট নান্দনিকতা রয়েছে তেমনি এগুলোর কার্যক্ষমতা ও কার্যকারিতা অসাধারণ।

এসব এসি বাজারজাতকরণ উপলক্ষে ডাইকিন দেশের বড় বড় শহরগুলোতে ১৫০ জনেরও বেশি ইনস্টলার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা নিঃখুঁতভাবে এসি স্থাপন করতে ও কোনো ত্রুটি দেখা দিলে তা দক্ষতার সাথে সারাই করতে পারেন। এভাবে সকল কাস্টমারের জন্য এসি সেবা নিশ্চিত করতে চায় ডাইকিন।

বাংলাদেশে ডাইকিনের নতুন বাজারজাতকৃত ইনভার্টার স্প্লিট এসিগুলোর দাম সর্বনিম্ন ৬৮ হাজার ৫০০ টাকা থেকে শুরু হবে।

ডাইকিনের সাথে এই অংশীদারিত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রান্সকম ইলেক্ট্রনিকস লিমিটেডের ডিরেক্টর অপারেশন্স ইয়ামীন শরিফ চৌধুরী বলেন, ‘জাপানি প্রযুক্তিতে তৈরি ডাইকিন এয়ারকন্ডিশনার (এসি) বাংলাদেশের বাজারে এখন অত্যন্ত সমাদৃত ও নির্ভরযোগ্য ব্র্যান্ড। গ্রাহকদের জন্য উন্নতমমানের এসি সরবরাহ নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন তার সবই করছে ডাইকিন। ট্রান্সকম ইলেক্ট্রনিকস ও ডাইকিন গ্রাহকদের সম্ভাব্য সর্বোত্তম গুণমান সম্পন্ন এসি ও এসির বাতাস নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এডভান্সড ফিল্টার ক্লিনিং টেকনোলজি, রেফ্রিজারেন্ট, সার্ভিস কোয়ালিটি সব ক্ষেত্রেই সর্বোচ্চ মান রক্ষা করা হয়েছে ডাইকিন এসি তৈরিতে।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিটিআরসির লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন

পরবর্তী

ভ্যাকসিন কর্মসূচি নিয়ে সুসংবাদ

পরবর্তী
বাংলাদেশে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির ছবি, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন কর্মসূচি নিয়ে সুসংবাদ

আল্লাহর দল' এর সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৫. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আল্লাহর দল’ এর সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৫

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT