চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথম বিশেষায়িত মাছ বাজারে যেসব সুবিধা থাকছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মিত বাংলাদেশের প্রথম সরকারি বিশেষায়িত ‘মাছের বাজার’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ৭ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। বিএফডিসি চেয়ারম্যান দিলদার আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান মোল্লা এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মোঃ মাকসুদুল হাসান খান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ঢাকা মহানগরে মৎস্য বিপণন সুবিধাদি স্থাপন প্রকল্প’- এর আওতায় নির্মিত ‘ঢাকা মহানগর মৎস্য বিপণন সুবিধাকেন্দ্র’ নামক ৬ তলাবিশিষ্ট এই মৎস্য মার্কেটে মৎস্য ব্যবসায়ীদের সুবিধার্থে ৬১টি আড়ৎঘর, ৬১টি গদিঘর ও ৬১টি থাকার ঘর বরাদ্দ প্রদান করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য অবতরণ বন্ধ, বাজারজাতকরণ ও বিপণন পদ্ধতির আধুনিকায়নই এই প্রকল্পের উদ্দেশ্য। কেন্দ্রটিতে স্বাস্থ্যকর পরিবেশে মৎস্য-অবতরণ, বাজারজাতকরণ ও বিপণনকার্যক্রম পরিচালনা করা হবে, যাতে ঢাকা মহানগরে ফরমালিনমুক্ত মাছ সরবরাহ সম্ভবপর হয়।

এই প্রকল্পের আওতায় বিএফডিসি সড়ক ও জনপথ বিভাগের অব্যবহৃত ১৫ শতক জমি ক্রয় করে এই মৎস্যবাজার নির্মাণ করে। আর্থিক লেনদেনের সুবিধার্থে ভবনে একটি ব্যাংক ও একটি খাবার হোটেলও স্থাপন করা রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এখানে মৎস্য ব্যবসায়ীদের নিকট থেকে বার্ষিক ৮০ লাখ টাকা ভাড়াবাবদ আয় হবে। অবশিষ্ট আড়ৎঘর ও গদিঘর বরাদ্দ প্রদান করা হলে বার্ষিক ২ কোটি টাকা ভাড়া পাওয়া যাবে বলে তারা আশা করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাছ বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT