চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের প্রতিনিধিত্ব করাই সম্মানের, ক্যাপ্টেন তো আরও বড়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: ফেসবুক থেকে

ছবি: ফেসবুক থেকে

একদিকে বিরল সম্মান, অন্যদিকে পাহাড়সম চাপ। একদিকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা, অন্যদিকে ইডেনে প্রথমবার দিন-রাতের টেস্ট। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়টাতে টেস্টে নেতৃত্বের আর্মব্যান্ড যার কাঁধে, সেই মমিনুল হক কিন্তু অদ্ভুত রকম শান্ত।

সাকিবের বদলে টেস্টের নেতৃত্ব পেয়েছেন তখনো ২৪ ঘণ্টা কাটেনি। তার মধ্যেই ভারতের এক দৈনিককে দেয়া সাক্ষাতকারে মমিনুল বলেছেন, ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই খুব সম্মানের। ক্যাপ্টেন হওয়া নিশ্চিতভাবেই আরও বড় সম্মান। কিন্তু ক্যাপ্টেন হয়ে আলাদা করে দারুণকিছু এক্সাইটমেন্ট হচ্ছে বললে বাড়িয়ে বলা হবে। আসলে দেশের জন্য খেলাটা কর্তব্য বলে মনে করি। নিজের কাজটা ঠিক করে করাই লক্ষ্য। তার বেশিকিছু নয়।’

সাকিবের ঘটনা বাংলাদেশের ক্রিকেটকেই এলোমেলো করে দিয়েছে। এই পরিস্থিতিতে মমিনুলের দলের কাছে কাজটা কঠিন হয়ে গেল বলে মনে করছেন অনেকেই। পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নতুন টেস্ট অধিনায়ক, ‘আমি জানি, ভারতে এটা নিয়ে প্রশ্ন আসবে। দেখুন, এগুলো থাকবেই। এসব নিয়েই চলতে হবে। চলতে হয়। অবশ্যই এটা চ্যালেঞ্জিং পরিস্থিতি এবং আমাদের সেই চ্যালেঞ্জটা নিয়েই খেলতে হবে। আমরা তৈরি।’

শুধু সাকিবের অনুপস্থিতিতে দলকে চাঙা করলেই হবে না, নিতে হবে গোলাপি-চ্যালেঞ্জও। দিন-রাতের টেস্টে প্রথমবার নামছে বাংলাদেশ। গোলাপি বলের টেস্ট ঘিরে মমিনুলের কথায় নিদারুণ আত্মবিশ্বাস, ‘ভারতও তো প্রথম খেলছে। আমার মনে হয় না, দিন-রাতের গোলাপি বলে খুব সমস্যা হবে। টেকনিকের কিছুটা ফারাক থাকতে পারে। কিন্তু আমার মনে হয়, মানসিকতাটাই আসল। যদি মাইন্ডসেট ঠিক থাকে, চার-পাঁচ দিন অনুশীলন করলে কোনো সমস্যা হবে বলে মনে হয় না।’

ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে মমিনুল টস করতে যাবেন বিরাট কোহলির সঙ্গে। আক্রমণাত্মক বিরাটের সঙ্গে কতটা পেরে উঠবেন শান্ত মমিনুল? জবাবে টাইগার অধিনায়ক বলেছেন, ‘আমি চাইলেও বিরাটের মতো অ্যাগ্রেসিভ হতে পারব না। ও চাইলেও আমার মতো নয়। আসলে দু’জনের স্বভাবটাই আলাদা। তাছাড়া শুধু বিরাটের অ্যাগ্রেসনের কথা বলছেন কেনো, ধোনির কথাও বলুন। তিনি তো খুবই চুপচাপ। তারপরও তো কত সফল।’

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরমুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT