চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের প্রতিটি শপিং মলে সিনেপ্লেক্স বাধ্যতামূলক করা হোক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

দেশের প্রতিটি শপিং মলে সিনেপ্লেক্স বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবুর রহমান রুহেল। তিনি বলেন, দেশে যতো মাল্টিপ্লেক্স সিনেমা হল হবে, নির্মাতারা ততো ভালো সিনেমা নির্মাণ করবে। কোনো ছবি যদি এক হাজার স্ক্রিনে মুক্তি দেওয়া যায় তবে সাফল্য বেরিয়ে আসবে। এতে করে সিনেমা শিল্পী আরো ‘গ্রো’ করবে।

সোমবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও সনি সিনেমা হল দু-পক্ষের মালিকদের মধ্যে এক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। ওই চুক্তির বিষয়বস্তু ছিল, মিরপুরের ঐতিহ্যবাহি সনি সিনেমা হল ১৫ বছরের জন্য ভাড়া নিচ্ছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

শুরুতে তিনটি স্ক্রিনে আগামী আগস্ট মাস থেকে চালু হবে ‘স্টার সিনেপ্লেক্স সনি’। মিরপুরের সনি সিনেমা হলের মালিক মোহাম্মদ হোসেন বলেন, আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আধুনিক চাহিদাকে প্রাধান্য দিয়ে সেখানে গড়ে তোলা হচ্ছে স্টার সিনেপ্লেক্স সনি। এছাড়া সিনেপ্লেক্সের পরিবেশন উন্নত করতে দেশের নামীদামী পোশাকের ব্যান্ড, খাবার ব্রান্ডের দোকান, জিম সেন্টার, শিশুদের বিনোদন কেন্দ্র রেখে ‘সনি স্কয়ার’ ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে।

চুক্তি স্বাক্ষরের সময় স্টার সিনেপ্লক্সের কর্ণধার রুহেল বলেন, রিয়েল স্টেটে মূল্য দিনদিন বাড়ছে। যে জন্য চাইলেই সবখানে মাল্টিপ্লেক্স নির্মাণ করে ব্যবসা করা যায় না। বসুন্ধরা শপিং মলে আগে থেকে নির্ধারণ করা ছিল বিধায় এখানে সিনেপ্লেক্স চালানো সম্ভব হচ্ছে। এখানে ভাড়াটাও সাধ্যের মধ্যে দেওয়া যায়। সবখানে সিনেপ্লক্সে অ্যাঙ্কর ক্লাইন্ট হিসেবে যাচ্ছে। তাই বাংলাদেশে যেখানে শপিং মল হোক না কেন সেখানে মাল্টিপ্লেক্সের জন্য জায়গা রাখা হোক।

তিনি বলেন, স্টার সিনেপ্লেক্স সনি হবে মিরপুর বাসীর গর্ব। যেখানে অত্যাধুনিক সুবিধা রেখে ৩টি স্ক্রিনে ৭০০ আসনে মাল্টিপ্লেক্স নির্মিত হচ্ছে। যুব সমাজকে সঠিক পথে রাখলে হলে বিনোদনের বিকল্প নেই। বিনোদনের সু-ব্যবস্থা থাকলে দেশে মাদক, জঙ্গিবাদ কমে যাবে। বিনোদনের ব্যবস্থা অক্ষুণ্ণ রাখা সবার সামাজিক দায়িত্ব।

মাহবুবুর রহমান রুহেল জানান, সারাদেশে ১০০ সিনেপ্লেক্স নির্মাণের চ্যালেঞ্জ নিয়েছে স্টার সিনেপ্লেক্স। এ বছরই ২০ টি সিনেপ্লেক্স চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

Reneta

ধানমন্ডির সীমান্ত সম্ভাবের পর মিরপুর, মহাখালী, উত্তরা, কক্সবাজারের সিনেপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। আগামী ৫ বছরের মধ্যে দেশের গুতুত্বপূর্ণ স্থানে একযোগে ১০০ সিনেপ্লেক্স চালু রাখবে সিনেপ্লেক্স।

Jui  Banner Campaign
ট্যাগ: মিরপুরলিড বিনোদনসনিসিনেপ্লেক্সসিনেমাসীমান্ত সম্ভার
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT