চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের পুঁজিবাজার কোন পথে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৮ অপরাহ্ণ ২৫, মে ২০২২
সম্পাদকীয়
A A

দেশের পুঁজিবাজারে ক্রমাগত দরপতন হচ্ছেই। এতে আবারও অস্থির পুঁজিবাজার। বিনিয়োগকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের অযৌক্তিক নীতি আর দুষ্টচক্রের কারণে এই পরিস্থিতি। তবে বাজেট ঘোষণা হলে বাজারের উন্নতি হবে বলে মনে করে কর্তৃপক্ষ।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবারও লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ১শ ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

প্রতিবেদনে বলা হয়, হাতবদল হয়েছে ৩শ’ ৭৫টি কোম্পানির ৫শ’ ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা আগের কার্যদিবসের চেয়ে ১শ’ ৪৭ কোটি ৭৩ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২শ’ ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।

চ্যানেল আইয়ের আরেক প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে অস্থিরতা আর ডলারের দাম বাড়ার কারণে পুঁজিবাজারে দরপতন শুরু হয়। এতে সর্বশান্ত হয়ে হতাশ বিনিয়োগকারীরা। সূচক এমন পর্যায়ে এসেছে যে, ফোর্স সেলের মুখোমুখি হয়েছেন অনেকে। নানা গুজব আর কুচক্রি মহলের কারসাজির কারণে এই অবস্থা বলে অভিযোগ বিনিয়োগকারীদের।

এমন অবস্থায় পুঁজিবাজারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও বাড়াতে হবে বলে আমরা মনে করি। কোনো কুচক্রি মহল যেন বিগত দিনের মতো বাজার অস্থির করে কোনো ধরনের সুবিধা নিতে না পারে। একইসাথে বাজারে কোনো ধরনের গুজবও যেন ছড়াতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে কোনো ধরনের হুজুগে না মেতে বিনিয়োগকারী যেনো জেনে বুঝে পুঁজিবাজারে আসে, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে এবং পুঁজিবাজারের চরিত্র বুঝে দীর্ঘসময় বিনিয়োগ ধরে রাখার পরিবেশ তৈরিতে কর্তৃপক্ষকে সচেষ্ট হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দরপতনপুঁজিবাজারশেয়ারশেয়ারবাজারসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT