বাংলাদেশ

দেশের পাট শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে করেছিলো বিশ্বব্যাংক: পাটমন্ত্রী

দেশের পাট শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে করেছিলো বিশ্বব্যাংক: পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিকর অভিযোগ, আদমজিসহ বেশ কয়েকটি পাটকল বন্ধে বিশ্বব্যাংকের অর্থায়নই প্রমাণ করে বাংলাদেশের পাট শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ছিলো বিশ্বব্যাংক।

দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের উদ্বোধনী দিনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, পাটের স্বর্ণালী সময় ফিরিয়ে আনতে দেশজুড়ে টেক্সটাইল ইনিষ্টিটিউট গড়ে তুলছে সরকার।

সংবিধান প্রণেতা ও জাতীয় সংসদ সদস্য, শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও দুর্ঘটনায় নিহত মানুষদের জন্য শোক প্রস্তাব গ্রহণের মাধ্যমে শুরু হয় দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন।

স্মরণ করা হয় কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীসহ ট্যাম্পাকো নামের ফয়েল কারখানার দুর্ঘটনায় নিহত কর্মীদের। এক মিনিট নীরবতা পালনের পর তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন সংসদ সদস্যরা।

দীর্ঘ বিরতির পর শুরু হওয়া অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে উত্তর দেন সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।

প্রশ্নের উত্তরে পদ্মা সেতু নির্মাণে অগ্রগতির কথাও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সংসদের দ্বাদশ অধিবেশন হবে সংক্ষিপ্ত। ১০ অক্টোবর শেষ হবে অধিবেশন।

বিষয়:পাট শিল্প বস্ত্র ও পাটমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…