চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের তরুণদের হতাশার কোনো কারণ নেই’

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:৫২ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

বাংলা লেখার জন্য স্ট্যান্ডার্ড একটি কিবোর্ড তৈরির দাবি বহুদিনের। তবে কোন এক অদৃশ্য কারণে এটা এখনও হয়ে ওঠনি। এ কারণে ব্যবহারকারীদের ভুগতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ও ড্রিম ডোর সফটওয়্যারের সিটিও ড. খান মোঃ আনোয়ারুস সালাম।

চ্যানেল আই অনলাইনের সাথে একান্ত আলাপচারিতায় জানিয়েছেন দেশের তথ্য-প্রযুক্তির নানা দিকের সম্ভবনার কথা।

বাংলাদেশ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ২০০০ সালের শুরুর দিকে এ ব্যাপারে উদ্যোগ নিলেও মামলাজনিত কারণে তা আটকে যায়।

এ প্রসঙ্গে আনোয়ারুস সালাম বলেন, ‘আমি ওই সময়েই একটা স্ট্যন্ডার্ড বাংলা কিবোর্ড তৈরির জন্য তাগিদ দিয়েছিলাম। কিন্তু সফল হইনি।’

ভারতসহ পার্শ্ববর্তী দেশে নিজেস্ব ভাষার জন্য কিবোর্ড থাকার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘ভারত তার নিজেস্ব ভাষার জন্য আলাদা স্ট্যান্ডার্ড কিবোর্ড তৈরি করেছে। আমাদেরও উচিত ছিলো ওই সময়ে সকলকে একমত হওয়া। তখনই সকলকে সতর্ক করে বলেছিলাম, আমরা এখন যদি এটা করতে না পারি তাহলে আগামী ২৫-৩০ বছরের মধ্যে আমরা এটা পারবোনা। হয়েছেও তাই।’

কোনো স্ট্যন্ডার্ড বাংলা কিবোর্ড না থাকায় সাধারণ ব্যবহারকারীদের ভুগতে হচ্ছে বিড়ম্বনায়। এক এক কোম্পানি তাদের ইচ্ছে মতো কিবোর্ড তৈরি করে বাজারে ছাড়ছে। সেটা ছেড়ে যখন ব্যবহারকারী অন্য ব্রান্ডের কাছে যাচ্ছে তখন আবারও তাদের নতুন করে অভ্যস্ত হতে হচ্ছে।

Reneta

কলেজ ছাত্র অবস্থাতেই ইউনিকোড সাপোর্টেড ‘অক্ষর’ কিবোর্ড তৈরি করে তাক লাগিয়ে দেওয়া আনোয়ারুস সালাম মনে করেন, বাংলাদেশের তরুণদের মধ্যে মেধার কমতি নেই, তারা দেশের বাইরে ইউরোপ আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তবে নিজেদের আরো যোগ্য হিসেবে গড়ে তোলার তাগিদ দেন এ আইটি বিশেষজ্ঞ।

ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মেধাবৃত্তিতে কম্পিউটার সায়েন্সে পড়া শেষে জাপানে গিয়ে মাস্টার্স ডিগ্রীসহ অর্জন করেছেন পিএইচডি ডিগ্রী। জাপানের ইউইসি বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সালের ‘সেরা ছাত্র-গবেষক’ নির্বাচিত হন তিনি। তারপরে যুক্ত হন সার্চ-ইঞ্জিন জায়ান্ট ‘গুগল’ এর সাথে।

দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনার সাথে সাথে দেশের বাইরেও বাংলাদেশের শিক্ষার্থীদের পড়ার ভালো সুযোগ করেছে উল্লেখ করে তরুন আইটি বিশেষজ্ঞ আনোয়ারুস সালাম বলেন, ‘দেশের বাইরে এখন লেখা পড়া করার ভালো সুযোগ রয়েছে। স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা দিয়ে ইচ্ছে করলেই নিজেদের মেধাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারে।’

গুগল ট্রান্সেলেটরে ইংরেজি থেকে বাংলা করার যে সুবিধা, তা আরো সমৃদ্ধ হয়েছে তরুন এই আইটি বিশেষজ্ঞের প্রত্যক্ষ উদ্যোগে। গতবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে প্রায় দু’লাখ বাংলা শব্দ যোগ করা হয়েছে গুগলের বাংলা শব্দ ভান্ডারে। বাংলাদেশে গুগল ডেভলপার্স গ্রুপ (ডিডিজি) এর কার্যক্রমেও আসে গতি।

দেশের তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা তরুনদের কর্মক্ষেত্র বড় হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তি এমন একটি বিষয় যেটাকে পড়ে বিশ্বের সব জায়গায় কাজ করা সম্ভব। দিন দিন এ সেক্টরে কর্মক্ষেত্র বড় হচ্ছে। দেশের তরুনদের হতাশার কোনো কারণ নেই। তবে শুধু পড়ে পরীক্ষা পাশ করলেই হবেনা, নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারলে সবাই তাকে চিনে নেবেই।

এ সময়ে জনপ্রিয় অনলাইন ভিত্তিক বই বেচাকেনা ওয়েবসাইট রকমারি ডট কমের আগেই তিনি ভুবন ডট কম নামে বই বিক্রির ই-কমার্স তৈরি করেছিলেন। কিন্তু দেশের বাইরে থাকায় তা আর বেশি দূর এগোতে পারেনি। তবে একইরকমের নানা প্রকল্প-সাইট দিয়ে দেশের আইটি তথা ই-কমার্স এগোচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেছেন তরুন আইটি বিশেষজ্ঞ ড. খান মো: আনোয়ারুস সালাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগল
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT