চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের কল্যাণে সরকারি কর্মকর্তাদের ডিগ্রি কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

দেশে বিদেশে অর্জিত যাবতীয় জ্ঞান জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, সরকারি কর্মকর্তারা উচ্চতর ডিগ্রী অর্জন করবেন তবে সেটা শুধু নিজের জন্য নয়, দেশের মানুষের জন্য। দেশের কল্যাণে সেই ডিগ্রি কাজে লাগাতে হবে।

সোমবার জাতীয় ‘পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক-২০১৮’ প্রদান অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন: ‘আমাদের দেশে সিভিল সার্ভিস কর্মকর্তাদের উচ্চতর ডিগ্রির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা তাদের দেশের ভেতরে-বাইরে পাঠিয়ে প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। বঙ্গবন্ধুও জনপ্রশাসন কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা কেরেছিলেন, সেই ধারাবাহিকতায় আমরাও করছি।’

তিনি বলেন: ‘আপনাদের কাজের সুবিধার্থে জেলা-উপজেলা পর্যায়ে বহুতল ভবন করে দেবো যাতে করে আপনারা যখন যেখানে কাজে যাবেন সেখানে যেন ভালোভাবে কাজ করতে পারেন।’

প্রধানমন্ত্রী বলেন: ‘একটা সময় ছিল যখন সরকারি চাকরি মানেই বেতন। কাজ করলেও টাকা না করলেও টাকা। এ চিন্তা মন থেকে ঝেড়ে ফেলতে হবে। মনে রাখতে হবে সরকারি চাকরি মানে আমার দেশের মানুষের কষ্টের টাকায় বেতন, আরাম আয়েশ। মনে রাখতে হবে দেশের মানুষ যেন ভালো থাকে। যে কৃষক বাবা সন্তানকে পড়ালেখা করিয়ে সরকারি কর্মকর্তা বানিয়েছেন সেই কৃষক পরিবারের উন্নয়নে কাজ করতে হবে। চিন্তা-ভাবনাটা সবসময় তৃণমূল পর্যায় থেকে রাখতে হবে।’

Reneta

সরকারি কর্মকর্তাদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: ‘প্রতিযোগীতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই। আমরা যেন রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে। সেই লাল ফিতার দৌরাত্ম্য যেন না থাকে। কোনো কাজ যেন পড়ে না থাকে। সঠিকভাবে জনসেবা নিশ্চিতের কাজ করতে হবে।’

‘ইতোমধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছি। ইন্টারন্টে সেবা এখন গ্রামে গ্রামে, রাস্তাঘাটের উন্নয়ন সহ অবকাঠমোগত অনেক উন্নয়ন করেছি। এছাড়া বাংলাদেশকে এগিয়ে নিতে কী কী করতে হবে সেই লক্ষ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি।’

এসময় জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন: ‘ডিসেম্বরে জাতীয় নির্বাচন। জনগণ ভোট দিলে আছি না দিলে নাই, বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়েছি এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনপ্রশাসন পদকপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT