চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের একজন মানুষও গৃহহারা থাকবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ন ১৮, মে ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে স্বাধীন বাংলাদেশের একজন মানুষও গৃহহারা থাকবে না। প্রত্যেক মানুষের জন্য মাথা গোঁজার ঠাঁই করে দেয়া হবে।

অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে নেত্রকোনার খালিয়াজুরীতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি জানি, কারণ আমিও নদীভাঙ্গা এলাকার মানুষ। প্রতিনিয়ত নদী ভাঙ্গে, এবং এতে বহু মানুষ গৃহহারা হয়। কিন্তু কেউ যখনই যারা গৃহহারা হবে, তাদেরকে ঘর করে দেয়া হবে। একটি টিনের ঘর হলেও আমরা করে দেবো। এজন্য সরকার কাজ করে যাচ্ছে।’

একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, একেকটি পরিবার কী কাজ করতে চায় তা তাদের কাছ থেকে শুনে সে অনুযায়ী আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। সেখান থেকেই মানুষ অর্থ উপার্জন করতে পারবে।

এ কাজের মধ্য দিয়ে যদি একেকজন মানুষ ২শ’ টাকাও জমাতে পারে তাহলে সরকার তাকে আরও ২শ’ টাকা দেবে। এভাবে সরকার দু’বছর পর্যন্ত সহায়তা দেবে বলে জানান প্রধানমন্ত্রী।

‘সেই টাকা রাখার জন্য আমরা পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। ওই ব্যাংকের মাধ্যমে পরবর্তীতে কারও মুখাপেক্ষী হয়ে নয়, নিজের অর্থ দিয়ে নিজের ব্যবসা বাণিজ্য হোক, কুটিরশিল্প হোক, যে কাজই হোক, নিজে করে নিজের পায়ে দাঁড়াবেন, দারিদ্র্যের হাত থেকে থেকে মুক্তি পাবেন। সেই পদক্ষেপই নেয়া হয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে।’

Reneta

এছাড়া যুবসমাজের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দেয়ার প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর অধীনে কোনো জামানত ছাড়াই ২ লাখ টাকা ঋণ নিতে পারবে যুবকরা। এই ঋণ দিয়ে ক্ষুদ্র ব্যবসা করে বেকারত্বের অভিশাপ থেকে তারা মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাওরাঞ্চলে শিক্ষা ব্যবস্থার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, হাওর এবং পাহাড়ি অঞ্চলে ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করা কঠিন। বিশেষ করে বর্ষার সময় হাওরগুলোতে সাগরের মতো ঢেউ ওঠে। সে কারণে হাওরাঞ্চলে শিক্ষার্থীদের জন্য আবাসিক স্কুল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। যেন সেসব স্কুলে বসবাস করেই ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারে। সেদিকে লক্ষ্য রেখেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,  চলতি বছর জানুয়ারি মাসে প্রায় ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯৩৭ জন শিক্ষার্থীর মাঝে ৩৬ কোটি ২১ লাখ ৪২ হাজার ২৪৫টি বই সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

‘বাবা-মাকে এখন আর পয়সা খরচ করে বই কিনতে হয় না। আপনাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য বই কেনার দায়িত্ব আমরা নিয়েছি। তাছাড়া আমরা উপবৃত্তিও দিচ্ছি।’

বিভিন্ন এলাকায় হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি উপজেলায় আমরা সরকারি স্কুল ও কলেজ করে দিচ্ছি একটি করে। তেমনি একটি করে মসজিদও আমরা করে দেবো।’

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাহাওর
শেয়ারTweetPin

সর্বশেষ

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

প্রথম বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পাকিস্তানের নাটকীয়তা এক ‘সার্কাস’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সংগৃহীত

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT