চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের উন্নয়নে বাণিজ্য বৃদ্ধির বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২০, জুন ২০১৯
অর্থনীতি
A A

উদ্ভাবনী মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গতানুগতিক কাজের বাইরে এসে দেশের উন্নয়নে এবং মানুষের কল্যাণে নতুন কিছু উদ্ভাবন করতে হবে। উন্নতি করতে চাইলে উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় জাদুঘরে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগ সমুহের ইনোভেশন শোকেসিং মেলা-২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের করের টাকায় সরকারি কর্মচারিদের বেতন-ভাতা দেয়া হয়। জনগণের কাজে তাদের দায়বদ্ধতা অনেক। তাই পুরাতন পদ্ধতি, ধ্যান-ধারনা ও ট্রেডিশন থেকে বেরিয়ে আসতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের উন্নতি এবং মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। সবাইকে এ কাজের সহযোগি হতে হবে। এ জন্য  কঠোর পরিশ্রম করতে হবে। দেশের উন্নতি এবং মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে বাণিজ্য বৃদ্ধির বিকল্প নেই।

নতুন উদ্ভাবনী চিন্তার বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে টিপু মুনশি বলেন, বাণিজ্য বাড়িয়ে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। আগামী ২০২১ সালের মধ্যে রপ্তানির পরিমান ৬০ বিলিয়ন ডলার নির্ধারন করা হয়েছে। এ লক্ষ্য অর্জন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

ইনোভেশন শোকেসিং মেলা-২০১৯ এ বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চা বোর্ড, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯টি উদ্ভাবনী বিষয় তুলে ধরা হয়।

Reneta

মেলায় মাঠ পর্যায়ে চা বাগানের রোগ বালাই, পোকা মাকড়ের আক্রমণ শনাক্তকরণ ও ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ, মোবাইল অ্যাপ দুটি পাতা একটি কুড়ি, টি রিসোর্ট অনলাইন পেমেন্ট সিস্টেম, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচার সহজীকরণে ইউটিউব চ্যানেল, আমদানি রফতানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয় ও এলএম কার্যক্রমসহ ৯টি উদ্ভাবনী উদ্যোগের স্টল পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) ও চিফ ইনোভেমন অফিসার ড. মো. শাহ আলম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাণিজ্যবাণিজ্যমন্ত্রীরপ্তানি আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT