দেশের উন্নয়ন কর্মকাণ্ডের বড় অংশই দেখভাল করেন মাঠ পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলীরা। দেশজুড়ে ছড়িয়ে থাকা সেই উন্নয়ন অংশীদের সংগঠন আইডিইবি‘র ২৩তম জাতীয় সম্মেলনের সঙ্গে টেকসই উন্নয়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জন শিরোনামের আন্তর্জাতিক সম্মেলনে আয়োজন। কৃষিজমি, পরিবেশ ও জলাধার রক্ষা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় সম্মেলনে তিনি আশা প্রকাশ করে বলেন, মুজিববর্ষে দেশের কোন মানুষ গৃহহীণ থাকবে না। সম্মেলনে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, চীন, ভারতসহ বিভিন্ন দেশের কারিগরি বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।







