চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের উন্নয়নে আনসার ভিডিপি বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে আনসার ও ভিডিপির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত করে জাতিরজনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এই বাহিনী কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। রোববার আনসার ও ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একডেমিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অব্যাহত উন্নয়নে অন্যান্য বাহিনীর মতো এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। একটি প্রশিক্ষিত বাহিনী হিসেবে তাঁরা দারিদ্র বিমোচন, নারী উন্নয়ন, বেকারদের কারিগরী প্রশিক্ষণ প্রদান, আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত সুরক্ষাসহ নানামুখী কাজে নিয়োজিত রয়েছে। সর্বজন স্বীকৃত এই বাহিনীকে শক্তিশালী করতে সরকারও নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। দেশ-বিদেশে উন্নত প্রশিক্ষণ সহ তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে সরকার। দারিদ্র বিমোচন, আয়বৃদ্ধি, নারী উন্নয়নে প্রতিষ্ঠা করা হয়েছে আনসার ভিডিপি ব্যাংক।
শেখ হাসিনা আরও বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আনসার বাহিনীর রয়েছে গেীরবময় ইতিহাস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ বাহিনী ১৯৭১ সালে মহান মুক্তিযদ্ধে ঝাঁপিয়ে পড়ে। প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের এ মাসে ভাষা শহীদ আনসার কমান্ডার আব্দুর জব্বারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় সমাবেশ উপলক্ষে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসাথে তিনি প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় সমাবেশ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু হত্যার পর থেকে দেশে ‘নষ্ট নির্বাচনী সংস্কৃতি’ শুরু হয়

পরবর্তী

‘অম্ল-মধুর’ সকালে প্রাপ্তি শুধু মুশফিকের শতক

পরবর্তী

‘অম্ল-মধুর’ সকালে প্রাপ্তি শুধু মুশফিকের শতক

ভারতীয় ‘অ্যাম্বাসেডর’ কিনে নিলো প্যুজো

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT