চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ইতিহাসে সর্বনিম্ন মূল্যে ইন্টারনেট জুলাই থেকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ন ২৭, জুন ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ইন্টারনেট

আগামী ১ জুলাই থেকে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমছে সর্বনিম্ন পর্যায়ে। ফলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমবে। ইন্টারনেট ব্র্যান্ডউইথের মূল্য সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনতে ডাক, টেলিযোগাযোগ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাশ্রয়ী ডিজিটাল অবকাঠামো শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকৈ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন সেই লক্ষ্যে এর আগে ২০০৯ সালের আগস্ট মাসে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকায় নির্ধারণ করা হয়। পরে ২০১১ সালের এপ্রিলে ১২ হাজার টাকা, ২০১২ সালের এপ্রিলে ৮ হাজার টাকা, ২০১৪ সালের এপ্রিলে ২ হাজার ৮ শত টাকা এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯ শত ৬০ টাকা এবং সর্বনিম্ন ৩ শত ৬০ টাকায় কমিয়ে আনা হয়। ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে অদ্যাবধি তথ্যযোগাযোগ প্রযুক্তি বিকাশে দেশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। ২০০৮ সালেও দেশে সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করা হত। বর্তমানে তা ১১শত জিবিপিএসে উন্নীত হয়েছে উল্লেখ করেন মন্ত্রী।

ব্যান্ডইউথের পুনঃনির্ধারিত মূল্য তালিকা:
আইআইজি এর জন্য আইপি ট্রানজিট: ব্যান্ডউইথ এমবিপিএস ৫০০-৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৫০, নূন্যতম ২ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৩৫,ব্যান্ডউইডথ এমিবিপিএস ৫০০০০+ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (৩০০ নূন্যতম ২ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২৮৫। আইএসপিএর জন্য আইপি ট্রানজিট: ব্যান্ডউইথ এমবিপিএস (৫-১৯) (শুধুমাত্র উপজেলা বা ইউনিয়ন হতে) এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৪০০ নূন্যতম ৩ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৭৫। ব্যান্ডউইড্থ এমবিপিএস ৪০০০০+এমবিপিএস প্রতি চার্জ ৩১০ টাকা। ন্যূনতম ৩ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২৯০ টাকা। বিটিসিএল লোকাল কনটেন্ট ট্রান্সমিশন চার্জ: সংযোগের স্থান বৃহত্তর ঢাকা এলাকায় ট্রান্সমিশন চার্জ প্রতি এমবিপিএস (টাকা) ৩০, সংযোগের স্থান ঢাকার বাইরে ট্রান্সমিশন চার্জ প্রতি এমবিপিএস (টাকা) ১০০।

শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর জন্য: ব্যান্ডউইড্থ এমবিপিএস ৫-৯৯ পর্যন্ত, এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩০০, নূন্যতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২৭০, ব্যান্ডউইড্থ এমবিপিএস ৩০০০ এবং তদুর্ধ, এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২০০ নূন্যতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ১৮০। সরকারি অফিস ,আধা-সরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেট অফিস এর জন্য : ব্যান্ডউইড্থ এমবিপিএস ৫- ৪৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৯৫, নূন্যতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা)৩৫৫, : ব্যান্ডউইড্থ এমবিপিএস ৩০০০+ এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২৫০ নূন্যতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা)২২৫।ভিপিএন সেবা: সারাদেশব্যাপী এক রেট ব্যান্ডউইড্থ (এমবিপিএস) ১-৫ পর্যন্ত প্রতি এমবিপিএস ৩০০, ব্যান্ডউইড্থ (এমবিপিএস) ১০০০০ বা ততোধিক, প্রতি এমবিপিএস টাকা ৩০।

Reneta

এছাড়া গ্রামীণ এলাকায় গ্রাহকগণকে উপরে বর্ণিত চার্জ থেকে শতকরা ১০ ভাগ ডিসকাউন্ট সুবিধা দেয়া হয়েছে। একই সাথে লিনাক্স ওয়েব হোস্টিং প্যাকেজেস এবং উইন্ডোজ ওয়েব হোস্টিং প্যাকেজের ব্যান্ডউইডথের মূল্য হ্রাস করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানা যাবে www.btcl.gov.bd এই ওয়েবসাইটে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টারনেটের দামমোস্তাফা জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT