চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের আরও চার জেলায় রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ২৩, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ক‌রোনাভাইরা‌সের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রুখতে দেশের আরও চার জেলার বিভিন্ন অংশকে রেড জোন (অধিক সংক্রমিত) চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এসকল এলাকায় লকডাউন পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থে‌কে এ সম্পর্কিত একটি আদেশ জারি করা হয়।
চার জেলা হলো: কক্সবাজার, খুলনা, মাগুরা ও হ‌বিগঞ্জ।

কক্সবাজার জেলার মধ্যে কক্সবাজার সদর উপজেলাধীন কক্সবাজার পৌরসভা, টেকনাফ উপজেলাধীন টেকনাফ পৌরসভা; উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড; রত্নাপালং ইউনিয়নের কোটবাড়ী বাজার; পালংখালী ইউনিয়নের বালুখালি ও থাইংখালি বাজার।  এসব এলাকায় ২১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ছুটি বলবৎ থাকবে।

মাগুরা জেলার ঢাকা-ঝিনাইদহ ও মেহেরপুর মহাসড়ক সংলগ্ন মাগুরা পৌরসভাধীন একতা কাঁচাবাজার এবং ভাইনার মোড় দক্ষিণের ৪ নং ওয়ার্ডের খানপাড়া এবং পিটিআই পাড়া এলাকা ২১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ছুটি বলবৎ থাকবে।

খুলনা জেলার খুলনা সিটি করপেোরেশনের ১৭ ও ২৪ নং ওয়ার্ড,   রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন রেডজোন হিসাবে ২৫ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত ছুটি বলবৎ থাকবে।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাহুবল ইউনিয়ন ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ছুটি বলবৎ থাকবে।
সাধারণ ছুটি চলার সময়ে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।  সেগুলো হলো:

Reneta

শুধুমাত্র লাল অঞ্চল এলাকায় বর্ণিত সময়ের জন্য সাধারণ ছুটি কার্যকর থাকবে।

লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
জরুরি পরিষেবা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে: সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রোগের চলমান ঝুঁকি বিবেচনায় যান চলাচল/জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশের এসব এলাকাকে লাল অঞ্চল/রেড জোন ঘোষণা করায় উক্ত এলাকায় বর্ধিত সময়ের জন্য শর্তসাপেক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।  এতে সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT