প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী হয়েছে বলে ব্যাংকিং ব্যবস্থার প্রসার ঘটছে।
গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান গ্রহণ করে তিনি বলেন, ব্যাংকিং খাত বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেয়ায় দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। মানুষ ব্যাংকের ব্যবহার বাড়িয়েছে, আবার মালিকরাও লাভবান হচ্ছে।

সোমবার দেশের বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে অনুদানের চেক তুলে দেন।
সেসময় প্রধানমন্ত্রী বলেন, অনুদানের অর্থ গরীব, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগের শিকারদের জন্য ব্যবহার করা হয়।








