দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সংবাদ প্রকাশের ক্ষেত্রে সেই বিষয়টি খেয়াল রাখতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমালোচনা হতে হবে দেশের কল্যাণে, দেশের অগ্রযাত্রা ব্যাহত হতে পারে এমন সমালোচনা একেবারেই কাম্য নয়। ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের দ্রুত ওয়েজবোর্ডের আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।







