চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশেই কল-কারখানার খুচরা যন্ত্রাংশ তৈরি করতে হবে: শিল্পমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ১০, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন: আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই তৈরি করতে হবে কল-কারখানার খুচরা যন্ত্রাংশ।

তিনি বলেন: প্রতিযোগিতামূলক বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ যে জায়গায় পৌঁছেছে, সেখানে টিকে থাকতে হলে দক্ষ শ্রমিক তৈরি করতে হবে।

আজ বুধবার তেজগাঁওয়ে বাংলাদেশ কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) প্রশাসনিক ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী।

এসময় নূরুল মজিদ বলেন: বিটাকের মাধ্যমেই তৈরি করতে হবে দেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং শপ এবং উৎপাদন করা হবে কল-কারখানার খুচরা যন্ত্রাংশ।

শিল্পমন্ত্রী বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা করোনা মহামারি জয় করে দেশের অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছি। আজ দেশের অর্থনীতিতে জোয়ার এসেছে। আমাদের কৃষক শ্রমিকরা কেউ ঘরে বসে নেই, সবাই কাজ করছে।

তিনি বলেন: জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক ও অসংবাদিত নেতা। তিনি রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে ৭ই মার্চ স্বাধীনতার নির্দেশ এবং ১০ জানুয়ারি দেশ গড়ার নির্দেশনা দিয়েছিলেন। আর সেই কারণেই বিশ্বের বুকে মাথা উঁচু করে মর্যাদার আসনে দেশ প্রতিষ্ঠিত হয়েছে, হয়েছে অর্থনৈতিকভাবে সাবলম্বী।

Reneta

তিনি আরও বলেন: বিটাকে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ পাবে।

বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন: বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় জায়গা করে নিয়েছে। আমরা বিশ্বাস করি এই অব্যাহত অগ্রগতির মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে এবং এর মধ্য দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, ছবি এবং প্রাসঙ্গিক বই দিয়ে সাজানো হয়েছে বঙ্গবন্ধু কর্নার। এছাড়া ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সময়ের ছবি দিয়ে সাজানো হয়েছে কর্নারের দেয়ালের একাংশ। আগ্রহী দর্শনার্থী ও পাঠকরা এই কর্নারে প্রদর্শিত বঙ্গবন্ধুর গৌরবান্বিত সংগ্রামী জীবন সংশ্লিষ্ট তথ্য চিত্র, ছবি, বই পড়ে বঙ্গবন্ধু সম্পর্কে জানার সুযোগ পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিল্পমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT