চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশী তারকারা কে কোন দলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

দেশী-বিদেশী খেলোয়াড় মিলিয়ে বিপিএলের দল গড়েছে অংশ নিতে যাওয়া দলগুলো। ছয় আইকন খেলোয়াড়ের একজন ছাড়াও অনেক দেশীয় তারকাদের দলে ভিড়িয়েছে দলগুলো। দেখে নেয়া যাক-আইকন খেলোয়াড়সহ অন্য দেশী তারকা খেলোয়াড়রা কে কোনে দলে?

বাংলাদেশের সেরা অলরাউন্ডারদের একজন নাসির হোসেন আইকন খেলোয়াড় হিসেবে আছেন ঢাকায়। তার দলে বাংলাদেশের তারকাদের মধ্যে আছেন পেস বোলিংয়ের তরুণ সেনসেশন, কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান। এছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক ব্যাটিং বিস্ময় মোসাদ্দেক হোসেন,স্পিনার মোশাররফ হোসেন রুবেল, ব্যাটসম্যান শামসুর রহমান, মোহাম্মদ সৈকত আলি, নাবিল সামাদ, মোহাম্মদ আবুল হাসান রাজু, ইরফান শুক্কুর ও আছেন ফরহাদ রেজা।

ব্যাটিং সুপারস্টার তামিম ইকবাল আইকন প্লেয়ার হিসাবে আছেন চিটাগং ভাইকিংসে। দেশের অন্য তারকাদের মধ্যে এই দলে আছেন  এনামুল হক বিজয় ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল খান। দলে আরো আছেন পেস সেনসেশন তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি ও স্পিনার এনামুল হক।

বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের আইকন সাকিব আল হাসান আইকন প্লেয়ার হিসাবে আছেন রংপুর দলে। দেশী তারকাদের মধ্যে সাকিবের সতীর্থ সেনসেশনাল বাঁহাতি ওপেনার সৌম্য সরকার, আরাফাত সানী, মোহাম্মদ মিঠুন, মুক্তার আলী, সাকলাইন সজীব, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক ও মিডলঅর্ডারে দেশের ভরসার প্রতীক মুশফিকুর রহিম আইকন প্লেয়ার হিসাবে আছেন সিলেট দলে। দেশের তারকাদের মধ্যে মুশফিক দলে পেয়েছেন ব্যাটসম্যান মমিনুল হক, স্পিনার আব্দুর রাজ্জাক, পেসার মোহাম্মদ শহিদ, নাজমুল হোসেইন অপু, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেইন মিলন ও আবু সায়েম আলম চৌধুরীকে।

জাতীয় দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আইকন প্লেয়ার হিসাবে আছেন কুমিল্লা দলে। ম্যাশের দলে দেশী তারকা আরো আছেন উইকেট কিপার ও ব্যাটসম্যান লিটন কুমার দাস, ব্যাটসম্যান ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, সাঞ্জামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলরাউন্ডার আরিফুল হক, মাহমুদুল হাসান লিমন, মোহাম্মদ নাঈম ইসলাম ও আবু হায়দার রনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএলবিপিএল-২০১৫
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT