চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশী গান ভিডিওতে নিরবের সঙ্গে কলকাতার মিমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

চিত্রনায়ক নিরবের বিপরীতে প্রথমবারের মতো বাংলাদেশের মিউজিক ভিডিওতে কাজ করলেন মিমি চক্রবর্তী। এর মাধ্যমে দুই বাংলার দর্শক দেখতে যাচ্ছেন নতুন এই জুটির রসায়ন।

টিএম রেকর্ডসের উদ্যোগে নির্মিত নিরব-মিমির গান ভিডিওটি বানিয়েছেন ভারতীয় কোরিওগ্রাফার বাবা যাদব। রাজস্থানের কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।

নিরব-মিমির এই মিউজিক ভিডিওর জন্য গানটিতে কণ্ঠ আরিফিন রুমি। গানের নাম ‘তুই আর আমি চল করি পাগলামি’। এর কথা লিখেছেন কৌশিক হোসেন তাপস। সুর ও সংগীতায়োজন তারই। রোমান্টিকভাবে সাজানো এ গানের কস্টিউম ও স্টাইলিশ ডিজাইন করেন ফারজানা মুন্নী।

সিনেমার বাইরে নিরবকে দেখা যায়না। এমনকি নাটকেও নয়! কেন মিউজিক ভিডিও করলেন জানতে চাইলে নিরব চ্যানেল আই অনলাইনকে বলেন, কাজটির করার প্রথম কারণ তাপস ভাই। উনি যখন গানটি শোনালেন প্রথমে মনে হয়েছে আউটস্ট্যান্ডিং কাজ। দ্বিতীয়ত মিমি চক্রবর্তী থাকছেন।

নিরব আরো বলেন, মিমি ক্যামেরার পিছনে এক, অথচ ক্যামেরার সামনে পুরোপুরি পেশাদার একজন শিল্পী। তার সাথে যখন অনস্ক্রিনে শুটিং করছিলাম মনে হচ্ছিল যেন তাকে টিভি দেখছি। কাজটি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের আয়োজনে কোনো কমতি ছিল না।

জানা যায়, নতুন বছরের শুরুতে অন্যতম চমক হিসেবে নিরব-মিমির মিউজিক ভিডিওটি প্রকাশ হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: নিরবফারজানা মুন্নীবাবা যাদবমিমি চক্রবর্তীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT