চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশি-বিদেশি হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১:০৮ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশি-বিদেশি হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের রামু সেনানিবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক বিশ্বাস এবং কর্তব্যপরায়ণ হয়ে একনিষ্ঠভাবে কাজ করতে হবে।

কক্সবাজার থেকে ত্রিশ কিলোমিটার দূরে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রামু সেনানিবাস। পাহাড় কাটা উচু নিচু-আঁকাবাঁকা পথ, সবুজের সমারোহ এসবের মাঝেই সুশৃংখল সাজানো গোছানো ক্যান্টনমেন্ট।

রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের অধীনে একটি পদাতিক ব্রিগেডসহ ৬টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Banglabid

প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে সেনাবাহিনীর একটি চৌকসদল তাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। নতুন ব্রিগেড ও ইউনিটের পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী।

বক্তৃতায় প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্যদের দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সম্পদ। আমাদের আত্নবিশ্বাসের প্রতীক। এই জন্য আপনাদের সবাইকে পেশাগতভাবে দক্ষ ও যোগ্য এবং ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মঙ্গলময় জীবনযাপন করতে হবে। পবিত্র সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীন ও বহির্মুখী যেকোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। আপনারা উর্দ্ধতন নেতৃত্বের প্রতি আস্থা ও পারস্পরিক বিশ্বাস ও ভাতৃত্ববোধ, দ্বায়িত্ববোধ ও সর্বোপরি শৃঙ্খলাবোধ বজায় রেখে একনিষ্টভাবে কাজ করবেন সেটাই আপনাদের কাছে প্রত্যাশা। 

Reneta

জল ও সমুদ্রসীমা রক্ষায় রামু সেনানিবাসের উপযোগিতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর উন্নয়নে যে রূপরেখা তা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। 

বলেন, ইতিমধ্যে সিলেটে সাধারণ পদাতিক ডিভিশন, রামুতে ১০ পদাতিক ডিভিশন এবং পদ্মার ওপারে আর একটি পদাতিক ডিভিশন তৈরির সিদ্ধান্ত নিয়েছি। পদ্মাসেতু নির্মাণের কাজ নিজস্ব অর্থায়নে আমরা শুরু করেছি। সেখানে আমরা একটি কম্পোজিট ব্রিগ্রেড প্রতিষ্ঠা করেছি।  দক্ষিণাঞ্চলে আর একটি ডিভিশন আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। 

রামু সেনানিবাসে নির্মাণাধীন ‘বীর সরণী’ সড়ক, ১০ পদাতিক ডিভিশনের স্মৃতি ধারক ‘অজেয়’ স্মৃতিস্তম্ভ, একটি মাল্টিপারপাস শেড এবং আলী কদম সেনানিবাসে নির্মিত কম্পোজিট ব্যারাকেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশি-বিদেশি হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

পরবর্তী

দেশি-বিদেশি হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

পরবর্তী

জেএমবি’র হুমকিতে সীমিত পিপি’র চলাচল

জেএমবি’র হুমকিতে সীমিত পিপি’র চলাচল

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT