চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

বর্ষবরণের উৎসবে যেকোন অঘটন এড়াতে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন: শুধু ঢাকা নয়, দেশব্যাপী বর্ষবরণ কেন্দ্রিক অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার বিকেলে রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন: বর্ষবরণ উৎসবে কোন ঝুঁকি নেই। নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রস্তুত রয়েছি। আমরা সতর্ক অবস্থানে রয়েছি যেন কোন অঘটন না ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: মঙ্গল শোভাযাত্রা এখন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। আগামীকাল সেখানে অনেক বিদেশিও অংশগ্রহণ করতে পারেন। তাই সেখানে নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন তার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ পুলিশের সকল সংস্থা নিয়োজিত থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। কোন অঘটন যেন না ঘটে সেজন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোন অঘটন ঘটলে কী করতে হবে, কে করবে এটারও প্রস্তুতি নিয়েছি’, বলেন আসাদুজ্জামান খাঁন কামাল।

দেশের মানুষের নির্বিঘ্ন বর্ষবরণ উদযাপনের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন: কিছুক্ষণ আগে মহড়ার মাধ্যমে সকল প্রস্তুতি পরখ করে নেওয়া হলো।

Reneta

বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে সকল প্রকার অনুষ্ঠানে নিষেধাজ্ঞার কথা জানিয়ে মন্ত্রী বলেন: আগামীকাল পবিত্র শব-ই-মেরাজের অনুষ্ঠানে যেন কোন বিঘ্ন না ঘটে সেজন্য ৫টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান বন্ধ। সন্ধ্যার পর যার যার বাসায় নিজের ইচ্ছেমতো বৈশাখ কিংবা শব-ই-মেরাজ পালন করবেন। এক্ষেত্রে আমাদের কোন অনুযোগ নেই।

এর আগে রমনা বটমূল এলাকায় ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সোয়াট টিমের বিশেষ মহড়া পর্যবেক্ষণ করেন তিনি।

এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, অতিরক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়, গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্যসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বর্ষবরণলিড নিউজস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin2

সর্বশেষ

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ নিয়ে কথা হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT