আর মাত্র কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত হতে যা্চ্ছে ভারতের ৭০ তম স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবসের উদযাপন করতে কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন বিভাগ বিভিন্ন স্কুল কলেজে যে দিকনির্দেশনা দিয়েছে তার জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, দেশপ্রেম আমাদের শেখাতে আসবেন না।
অন্যরা কীভাবে স্বাধীনতা দিবস উদযাপন করবে তার দিক নির্দেশনা দেয়া কেন্দ্রীয় সরকারের কোন অধিকার নেই বলে হুঁশিয়ারি করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মানুষের বিজেপির কাছ থেকে দেশপ্রেম শেখার কোন প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
গত মাসে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় সকল স্কুল, কলেজে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বিশেষ কিছু দিকনির্দেশনা প্রণয়ন করে।সর্বশিক্ষা মিশনের আওতায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর কু্ইজ, বির্তক প্রতিযোগিতা, স্লোগান লিখন, ইত্যাদি আয়োজনের মাধ্যমে সমগ্র দেশকে উৎসবমুখর করার জন্য নির্দেশনা দেয়া হয়।
তবে এক নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, আমরা অপ্রয়োজনীয়ভাবে বিজেপি সরকারের বিরোধীতি করছিনা, আমরা শুধু আমাদের মত করে আমরা স্বাধীনতা দিবস পালন করতে চায়। তিনি বলেন যেসব দিক নির্দেশনা আছে তা দেয়ারে কোন দরকার নেই, এমনিতেই করা হয় ।
এদিকে রাজ্যর বিজেপি প্রধান দিলিপ ঘোষ প্রতিক্রিয়ায় বলেন, আমরা ইদানিং একটা প্রবণতা দেখতেছি রাজ্য সরকার ইমন আচরন করছে তাতে মনে হয় পশ্চিমবঙ্গ ভারতের অংশ নয়। তারা সব নিয়ম নীতির ব্যতয় ঘটাচ্ছে।







