চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশত্যাগে আর স্বামীর অনুমতি লাগবে না সৌদি নারীদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৯
আন্তর্জাতিক, নারী
A A
সৌদি আরব-নারী-অনুমতি

কোনো পুরুষের অনুমতি ছাড়াই দেশের বাইরে সফরের সুযোগ পেতে যাচ্ছেন সৌদি আরবের নারীরা। নতুন একটি সংস্কার পরিকল্পনার আওতায় চলতি বছরের শেষের দিকেই কার্যকর হতে পারে বিষয়টি।

সৌদি সাম্রাজ্যের বর্তমান ‘অভিভাবকত্ব’ আইনের অধীনে দেশটির যে কোনো বয়সের নারীকেই দেশের বাইরে সফর, এমনকি পাসপোর্ট বানানোর জন্যও একজন পুরুষ আত্মীয়ের আনুষ্ঠানিক সম্মতির প্রয়োজন।

অতীতে বিদেশ সফরের জন্য সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নারীদেরকে তাদের বাবা, স্বামী বা অন্য কোনো পুরুষ আত্মীয়ের সই আনার জন্য একটি সম্মতিপত্র সরবরাহ করা হতো। সম্প্রতি এ সংক্রান্ত একটি অ্যাপই চালু করেছে সরকার। সেখানে স্মার্টফোন থেকেই পুরুষরা পরিবারের নারীটির বিদেশ সফরের অনুমতি দিতে পারেন বা অসম্মতি জানাতে পারেন।

চলমান সংস্কারের অংশ হিসেবে ইতোমধ্যে কঠোর রক্ষণশীল দেশ সৌদি আরবে নারীরা গাড়ি চালানোরও অনুমতি পেয়ে গেছেন। এবার সেই সংস্কারের সম্প্রসারিত রূপ হিসেবে একা দেশত্যাগের অনুমতিও যোগ হতে যাচ্ছে।

এ বছরই অভিভাবকত্ব আইনে এ পরিবর্তন আসতে যাচ্ছে বলে ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে অভিভাবকত্ব আইনের অন্যান্য ধারাগুলো অপরিবর্তিতই থাকছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। অর্থাৎ একজন নারীকে বিয়ে করা বা কারাগার ত্যাগের জন্য এখনও একজন পুরুষের অনুমতি পেতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবসৌদি আরব-নারী
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT