চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশটা আসলেই ‘ভাইসা’ আসে নাই

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:২৭ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

পাকিস্তানি বর্বরদের বিরুদ্ধে জীবন বাজি রেখে স্বাধীন দেশ এনে দেওয়া লাখ লাখ মুক্তিযোদ্ধার অন্যতম তারামন বিবি। মুক্তিযুদ্ধে তার অবদান গুরুত্বপূর্ণ ছিল, যে কারণে স্বীকৃতি হিসেবে পেয়েছেন সম্মানজনক বীর প্রতীক খেতাব।

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করা এই বীর মুক্তিযোদ্ধা বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতেই আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছি।

জীবনের শেষ সময় পর্যন্ত পাকিস্তানি হায়েনাদের প্রতি ঘৃণা পোষণ করে গিয়েছিলেন তারামন বিবি। চ্যানেল আই অনলাইনকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছিলেন: ‘মুক্তিযুদ্ধের সময় গ্রামের একজন কিশোরী আমি। গ্রামের মেয়ে হিসেবে যে সময়টাতে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই সময়টা কাটিয়েছি ভয় আর শঙ্কা নিয়ে। পাকিস্তানি নির্লজ্জ হায়েনাদের কথা মনে পড়লে এখনও আমার গা ঘেন্নায় রি রি করে ওঠে।’

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন: ‘আমরা যদি দেশ স্বাধীন না করতাম তাহলে আজ আমাদের অমানুষদের পাশে থাকতে হতো। তারা (পাকিস্তান হানাদার বাহিনী) আমাদের মানুষ বলে মনে করত না। দেশের এই বিজয় ভাইসা আসে নাই, এমনি এমনি আসে নাই। বড় কষ্ট কইরা এই বিজয় এনেছি। অনেক কষ্ট করে সোনার বাংলা স্বাধীন করেছি।’

হ্যাঁ, আমরাও বিশ্বাস করি এই স্বাধীন দেশ ‘ভাইসা’ আসে নাই। জাতির অনেক শ্রেষ্ঠ সন্তানের জীবন, রক্ত, ত্যাগ ও কষ্টের বিনিময়ে আমরা স্বাধীন দেশ, নিজস্ব পতাকা এবং মানচিত্র পেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা তাদের মর্যাদা কতটুকু রাখতে পেরেছি? তাদের আশা আকাঙ্খার বাংলাদেশ গড়তে কতোটা সচেষ্ট রয়েছি? তারামন বিবিকে হারানোর এই দিনে তা নতুন করে ভাবার সময় এসেছে বলে আমরা মনে করি।

আমরা বিশ্বাস করি, মৃত্যু কখনোই তারামন বিবিদের এদেশের মানুষের থেকে আলাদা করতে পারবে না। তারা চিরদিন এদেশের মানুষের হৃদয়ে থাকবেন। একইসঙ্গে বাংলাদেশের ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Reneta

তারামন বিবিদের অবর্তমানে তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ এবং তাদের আদর্শ ছড়িয়ে দেয়া আমাদের সবার দায়িত্ব। সরকারের পাশাপাশি সবাইকে যার যার জায়গা থেকে এজন্য এগিয়ে আসতে হবে। তবে এক্ষেত্রে সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে আমরা মনে করি। তারামন বিবিকে হারানোর শোকাবহ দিনে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নতুন প্রজন্মকে ইতিহাস পাঠ করে তারামন বিবিদের চেনার আহ্বানও জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারামন বিবিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT