চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেবী’র সময়ে ঢাকায় হলিউডের দুই ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

চারদিকে দেশী ছবি ‘দেবী’র জয়জয়কার। আর এরমধ্যে ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে হলিউডের দুই ছবি। একটি নম্রতা সিং গুজরালের পরিচালনায় ‘ফাইভ ওয়েডিংস’ এবং অন্যটি ‘হ্যালোইন’।

২৬ অক্টোবর একসঙ্গে দু’টি হলিউডের ছবি মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। ভারতের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তির মধ্য দিয়ে ছবিটির আন্তর্জাতিক মুক্তি হচ্ছে। অন্যদিকে, গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া হরর ছবি ‘হ্যালোইন’ আসছে বাংলাদেশের দর্শকদের সামনে। চার দশক আগে মুক্তি পাওয়া ‘হ্যালোইন’ ছবির সিক্যুয়াল এটি। ডেভিড গর্ডন গ্রিনের পরিচালনায় ছবিটি ইতোমধ্যে বক্স অফিসে সাড়া জাগিয়েছে।

‘ফাইভ ওয়েডিংস’ হলিউডের ছবি। কিন্তু পরিচালক এবং মূল দুই অভিনয়শিল্পী বলিউডের। ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত অভিনেতা রাজকুমার রাও। অন্যদিকে র‌্যাম্পের রানওয়ে থেকে রূপালি পর্দায় নাম লেখানো আলোচিত অভিনেত্রী নার্গিস ফাখরি। এর আগেও নার্গিসকে ২০১৫ সালে মুক্তি পাওয়া হলিউডের অ্যাকশন-কমেডি ছবি ‘স্পাই’-এ দেখা গিয়েছিল। ওই ছবিতে নার্গিসের চরিত্রটি খুবই সংক্ষিপ্ত হলেও এবারের ছবির মূল চরিত্রে থাকছেন তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকাস নেক্সট টপ মডেল’ দিয়ে আলোচনায় আসা নার্গিসের বলিউড অভিষেক ঘটে ‘রকস্টার’ ছবি দিয়ে।

ছবিতে শানিয়ার চরিত্রে নার্গিস ফাখরি আর হারভাজনের ভূমিকায় আছেন রাজকুমার রাও। এছাড়া বো ডেরেক, ডেমি মোরেক ও ক্যান্ডি ক্লার্ককেও ‘ফাইভ ওয়েডিংস’ সিনেমায় দেখবে দর্শক। এদিকে, মুক্তির আগেই নতুন সুখবর হলো, ছবিটি আসন্ন কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে।

অন্যদিকে হরর জনরার ফিল্ম ‘হ্যালোইন’। চার দশক পর আবার নতুন করে পর্দায় এসেছে ছবিটি। ১৯৭৮ সালে জন কার্পেন্টারের পরিচালনায় প্রথমবারের মতো বড় পর্দায় আসেন সিরিয়াল কিলার মাইকেল মায়ার্স। হ্যালোইনের রাতে এই সিরিয়াল কিলারের টার্গেট ছিল বেবিসিটাররা। মুক্তির পরে বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি হরর ঘরানার চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তির স্বীকৃতি পায় ছবিটি। পরে এর বেশ কয়েকটি সিক্যুয়াল হলেও প্রথমটির নামের মর্যাদা রাখতে পারেনি কোনোটিই। তাই এবার সম্পূর্ণ নতুন রূপে বেবিসিটারদের ঘুম হারাম করতে আসছেন মাইকেল মায়ার্স।

জেমিকে ছাড়া ‘হ্যালোইন’ নির্মাণের কথা চিন্তাও করতে পারছিলেন না নির্মাতারা, অথচ ছবিটি করতে তিনি রাজি হচ্ছিলেন না। ঘটনা শুনে এগিয়ে আসেন চলচ্চিত্রটির লেখক ড্যানি ম্যাকব্রাইডের বন্ধু অভিনেতা জ্যাক গিলেনহল। তিনিই ফের অভিনয়ের জন্য লি কার্টিসকে রাজি করান। এ প্রসঙ্গে ৫৯ বছর বয়সী এই তারকা বলেন, ‘আগের সিক্যুয়ালগুলোর নিম্ন মানের জন্যই আমি রাজি হচ্ছিলাম না। তবে ম্যাকব্রাইডের চিত্রনাট্য আমাকে মুগ্ধ করেছে। দর্শক আবারও সেই ১৯৭৮-এর অনুভূতি ফেরত পাবে।’

Reneta

খোঁজ নিয়ে জানা যায়, চলতি সপ্তাহে ‘দেবী’-তে মজে আছে বসুন্ধরা সিনেপ্লেক্সের দর্শক। চাপ সামলাতে শুক্র ও শনিবার ‘দেবী’র ১২টি করে শো চালাচ্ছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এছাড়া বাকি দিনগুলোতে দেবীর ১০টি করে শো চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: দেবীলিড বিনোদনহ্যালোইন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT