কৃষিকাজ করে দৃষ্টান্ত তৈরি করেছেন মাগুরার প্রতিবন্ধি কৃষক আক্কাস। শারীরিক ভাবে অক্ষম হয়েও নিজের যোগ্যতা দিয়ে বিভিন্ন ফসল উৎপাদন করে এখন অনেকের কাছেই অনুকরনীয় দৃষ্টান্ত তিনি।
প্রতিবন্ধি কৃষক আক্কাসের বাড়ি মাগুরা সদর উপজেলার নালিয়াডাঙ্গি গ্রামে। মাত্র সাত মাস বয়সে পঙ্গুত্ব বরন করেন আক্কাস। অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম করে এখন তিনি কৃষিকাজের অনন্য মডেল হয়েছেন। কয়েক বছর আগে অন্যের জমি ইজারা নিয়ে পাঁচ বিঘা জমিতে চাষ করেছেন কুমড়া, পেঁয়াজ, ফুলকপিসহ নানা সবজি। এখন নিজস্ব জমিতেই চাষ করছেন নানান ফল ফসল। যেখান থেকে প্রতি বছর মুনাফা আসছে লাখ টাকার ওপরে।
কৃষি বিভাগ কৃষক আক্কাসকে সবসময় অনুপ্রাণিত ও সহায়তা দিয়ে আসছে। কৃষক আক্কাস জানান, কৃষিকাজে আধুনিক যন্ত্র ব্যবহার করতে পারলে কাজ আরও সহজ হতো।
মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত:










