চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৃশ্যমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন নয়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০৯ অপরাহ্ণ ১১, জুন ২০২০
সম্পাদকীয়
A A

বিশেষ পরিস্থিতিতে আজ জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশ্বব্যাপী করোনাকালের এই বিশেষ পরিস্থিতিতে আয়ের পথ সংকুচিত হচ্ছে, কিন্তু ব্যয়ের মাত্রা বেড়েই চলেছে। স্বাভাবিকভাবেই উচ্চাভিলাষী কোনো বাজেট দেয়া সম্ভব হয়নি।

করোনাকালে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেটে ব্যক্তিশ্রেণীর আয়করে ছাড় দেওয়া হচ্ছে। বার্ষিক করমুক্ত আয়ের সীমা পুরুষের জন্য আড়াই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ, আর মহিলা ও ৬৫ বছরের বেশি বয়সীদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে।

সর্বনিম্ন করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ ও সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব এসেছে বাজেটে। কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ উৎসাহিত করতে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৩২.৫ শতাংশ করা হচ্ছে।

২০২০ সালের ১লা জুলাই থেকে ৩০শে জুন ২০২১ এর মধ্যে আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট এর উপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে রাখা অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা সিকিউরিটিজের ওপর ১০ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্ন জমা দিলে কোন প্রশ্ন করা হবে না।

এই সময়ে ব্যক্তিশ্রেণীর করদাতারা পুঁজিবাজারে বিনিয়োগের ওপর ১০% কর দিলে এই টাকা নিয়েও কোন প্রশ্ন করবে না আয়কর বিভাগ। অনলাইনে রিটার্ন দাখিল করলে কর রেয়াত দেওয়া হবে ২ হাজার টাকা। ভ্যাট এর আওতা তেমন একটা বাড়ছে না। তবে উৎসে কর রেয়াতসহ যেসব অসঙ্গতি আছে সেগুলো দূর করে সংস্কারে গুরুত্ব দেওয়া হয়েছে।

মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করলে এবং কর ফাঁকি দিলে বড় অঙ্কের জরিমানার বিধান থাকছে নতুন বাজেটে। যে পরিমাণ প্রদর্শিত বিনিয়োগ ভুয়া হিসেবে প্রমাণিত হবে তার উপর ৫০ শতাংশ হারে কর দিতে হবে। দেশ থেকে অর্থপাচার রোধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Reneta

সামাজিক সুরক্ষায় নজর দিলে দেখা যায় করোনা পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে সর্বমোট ৮১ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার ৫শ ৭৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আছে যা জিডিপি’র ৩ শতাংশের বেশি।

বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী যে দিকনির্দেশা দিয়েছেন তার মূল কথা: অর্থনৈতিক মন্দা কাটিয়ে আগের উন্নয়নের ধারাবাহিকতায় ভবিষ্যতের কাঙ্খিত ভিত রচনা করতে চান তিনি।

করোনাকাল একদিন আমরা পাড়ি দিয়ে ফেলবো। রাতের অন্ধকার শেষে ভোরের আলো ফুটবে। সেই দিনের জন্য আমাদের শিক্ষা নিতে হবে এই অন্ধকার দিনগুলো থেকে। করোনা আমাদের স্বাস্থ্য খাতের করুণ দিকগুলো ফুটিয়ে তুলেছে তাই তড়িঘড়ি করে এই খাতকে মেরামতের চেষ্টা চলছে। জাতীয় বাজেটে থোক বরাদ্দসহ নানা পরিকল্পনা নেয়া হয়েছে এ খাতের উন্নয়নে। অথচ সরকার যদি জনস্বাস্থ্যের দিকে আগে থেকেই নজর দিতো। বরাদ্দকৃত অর্থের যথার্থ ব্যবহারের প্রতি তৎপর থাকতো তাহলে মানুষের দুর্ভোগ, উৎকণ্ঠা আজ কম থাকতো।
দৃশ্যমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন নয়। সবার আগে প্রতিটি মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে হবে। তারপরেই কেবল বিলাসী উন্নয়নের পথে আমরা পা বাড়াতে পারি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাজেট ২০২০-২১
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:সংগৃহীত

হটস্পট হিসেবে চিহ্নিত ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইবোলা ভাইরাসে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মে ১৭, ২০২৬

শরীরের যেসব সংকেত বলে দিবে লিভারে সমস্যা

মে ১৭, ২০২৬

আলিয়াকে কটাক্ষ করে অনুরাগীর মন্তব্য, উত্তরে যা বললেন অভিনেত্রী

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT