আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ রেখে যেতে হলে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় নেচার ফেস্টিভাল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয় ওই আয়োজনে।
‘দূষণ কমাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ বারের মতো এ আয়োজন। নেচার ফেস্টিভালে তুলে ধরা হয় প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা।
কারিগরি পর্বে শিক্ষার্থীদের প্রকৃতি রক্ষার নানা দিক তুলে ধরা হয়। আলোচনা হয় প্রকৃতিকে ঠিক রেখে কিভাবে শিল্পোন্নয়ন সম্ভব সে বিষয়ে।
প্রকৃতি রক্ষার জন্য সচেতনতা সৃষ্টির প্রতি বেশি গুরুত্ব দেন উপাচার্য। শিক্ষার্থীরা আগামীতে সবাই প্রকৃতি রক্ষায় একেকজন কর্মী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয় প্রকৃতি উৎসবে।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








