চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দু-এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ড হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

দু-এক বছরের মধ্যেই বাংলাদেশ ‘মিস ওয়ার্ল্ড’-এর খেতাব অর্জন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজক ও অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।

আজ (শনিবার) দুপুর ১২টায় এফডিসিতে ‘মিস ওয়ার্ল্ড’-এর আসরে ঐশীর সাফল্য ও সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা অন্তর শোবিজের পক্ষ থেকে। সেখানে উপস্থিত থেকে অন্তর শোবিজের স্বপন চৌধুরী এমন আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে স্বপন চৌধুরী বলেন, ২০১৭ সালে জেসিয়া ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ প্রতিযোগিতার সেমিফাইনালে ‘ফাইনাল ফোরটি’-তে লড়েছিল। সেমিফাইলে ছিটকে পড়েছিল। কিন্তু দ্বিতীয়বার অর্থাৎ এ বছর ঐশী ফাইনাল পর্ব থেকে বিদায় নেয়। আসতে আসতে মিস ওয়ার্ল্ডের প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান বিস্তৃত হচ্ছে। তাই আমার দৃঢ় বিশ্বাস আগামী দুই-এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ড বিজয়ী হবে।

গত ৩০ বছর ধরে দেশে বিভিন্ন আন্তর্জাতিকমানের ইভেন্ট ও শিল্প সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন স্বপন চৌধুরী। তিনি বলেন, মিস ওয়ার্ল্ডের সঙ্গে অল্প সময়ে মাত্র দুবারে বাংলাদেশ যেভাবে জড়িয়ে গেছে চূড়ান্ত সাফল্য পেতে আর বেশী সময় লাগবে না। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা তাই বলে।

মিস ওয়ার্ল্ডে মঞ্চে যে পারেনি, তাকে অনেক হাইলাইট করা হয়েছে। কিন্তু যে মেয়েটি (ঐশী) বাংলাদেশকে এবারই প্রথম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশকে তুলতে ধরলো তাকে সেভাবে হাইলাইট করা হচ্ছে না বলে জানান স্বপন চৌধুরী। তিনি বললেন, ঐশী বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি এনে দিয়েছে। ঐশীকে সাপোর্ট করা মানে বাংলাদেশকে সাপোর্ট করা। তিনি বলেন, এটা আমার প্যাশন। যাই করি না কেন, দেশের সুনাম যাতে বজায় থাকে সেটা মাথায় রাখি। অন্তর শোবিজ যেখানে এসেছে এখানে আসতে অনেকের সময় লাগবে। এই অঙ্গনটাকে আরও বড় করতে চাই।

আগামী বছর আরও সময় নিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে প্রতিনিধি যাবে। ফেব্রুয়ারি মাস থেকে কার্যক্রম শুরু করবো। আগস্টের মধ্যে দেশের মধ্যে প্রাথমিক কাজ শেষ করার ইচ্ছে আছে। মোটকথা আগামীতে থেকে লম্বা সময় নিয়ে কাজ করতে চাই। মিস ওয়ার্ল্ডের মঞ্চে অটিস্টিকদের কাজ নিয়ে জোর দেওয়া হয়। আগামী থেকে আমরাও এ বিষয়ে আরও নজর দেব।

সংবাদ সম্মেলনে অন্তর শোবিজের অন্যান্য কর্মকর্তা ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্তারাও উপস্থিত ছিলেন। আরও ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। অন্তর শোবিজ ও সকলের সহযোগিতা পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে বলেন, এবার লেখাপড়ায় মনোযোগ দিতে চাই। নাটক কিংবা সিনেমা যদি ভালো এবং পছন্দমতো পান, তবে অবশ্যই করবেন। তবে সেখানে দেশের সংস্কৃতি থাকতে হবে।

১২০ টি দেশের ১২০ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ৮ ডিসেম্বর শেষ হওয়া চীনের সানাই শহরে মিস ওয়ার্ল্ডের ফাইনালে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নিয়েছিলেন। হেড টু হেড চ্যালেঞ্জ রাউন্ডে বিজয়ী হন ঐশী। সেখানে দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়ার সুন্দরীকে হারিয়াকে গ্রুপ চ্যাম্পিয়ন হন বাংলাদেশের পিরোজপুরের মেয়ে ঐশী। তবে সেরা ত্রিশেই এবারের মিশন শেষ করতে হয় তাকে। শেষ পর্যন্ত মিস ওয়ার্ল্ড-২০১৮ হয়েছেন মেক্সিকোর সুন্দরী ভেনেসা পঁসে দে লিওঁ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর শোবিজজান্নাতুল ফেরদৌস ঐশীমিস ওয়ার্ল্ডমিস ওয়ার্ল্ড বাংলাদেশলিড বিনোদনস্বপন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT