চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুশ্চিন্তায় জিদান, টগবগে রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

শুধু বর্তমান ফর্ম নয়, রাশিয়ান ক্লাবের বিরুদ্ধে অপ্রতিরোধ্য রেকর্ডও আছে ক্রিস্টিয়ানো রেনালদোর। এই দুই কারণেই মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে নামার আগে ফুটছে জুভেন্টাস। সঙ্গে রোনালদোও।

ম্যাচে নামার আগে দল আরও উদ্দীপ্ত করছেন রোনালদো। তার কথায়, ‘আমি ৭০০ গোলের রেকর্ডে পৌঁছেছি। তবে আমার কাছে সবার আগে দল। আমি দলকে খেতাব জিততে সাহায্য করতে চাই।’

জুভেন্টাসে যখন এই অবস্থা, তখন একেবারে উল্টো চিত্র রোনালদোর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে। তুরস্কে গ্যালাতাসারের মাঠে খেলা মানে যেকোনো বড় দলই চাপে থাকার কথা। দুই দলের লড়াইয়ে গ্যালাতাসারে জিতেছে তিনবার, রিয়াল চারবার। তুরস্কে রেকর্ডটা গ্যালাতাসারের পক্ষে ২-১। আর এ মুহূর্তে গ্রুপে দু’ম্যাচের পর দুই দলেরই একটি করে পয়েন্ট। রিয়াল গোল পার্থক্যে সবার নীচে।

সেইসঙ্গে জিনেদিন জিদানের চিন্তা দলের সাম্প্রতিক ফর্ম। দু’দিন আগে মায়োর্কার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে হারতে হয়েছে লা লিগায়। এখনো ভালো ফর্মে খেলতে পারেননি এডেন হ্যাজার্ড। তারকা খেলোয়াড়দের ফর্মে কোনো ধারাবাহিকতা নেই। তার সঙ্গে যোগ হয়েছে একগুচ্ছ চোট সমস্যা।

ইনজুরির কারণে নাচো, গ্যারেথ বেল, লুকা মদ্রিচ, লুকাস ভাসকুয়েস নেই এই ম্যাচে। গ্যালাতাসারের একমাত্র দুশ্চিন্তা দলের সেরা তারকা রাফায়েল ফ্যালকাওয়ের চোটের জন্য অনিশ্চিয়তা।

রিয়ালের দুশ্চিন্তার মাঝে আলোর রেখা পিএসজিতে। বেলজিয়ামে ব্রুগের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে পিএসজি। কাইলিয়ান এমবাপে সুস্থ। কিন্তু এখনো চোটের কবলে নেইমার, ড্র্যাক্সলার, গুয়েইয়ে ও কেহরার। তবে পিএসজির সামনে বাড়তি মোটিভেশন হতে পারে নকআউটের ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা। রিয়াল যদি আটকে যায় এবং পিএসজি যেতে, তাহলেই নকআউটে যাবে টুখেলের দল।

Reneta

এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ভালোই ছন্দে ম্যানচেস্টার সিটি। দুটিতে দুটিই জিতেছে তারা। সিরি আ’র দল আটালান্টার বিরুদ্ধে খেলবে সিটি। ইতালির এই ক্লাব দুটিই হেরেছে। তাছাড়া ঘরের মাঠে পেপ গার্দিওলার দল শেষ পাঁচটি উয়েফা ম্যাচেই জিতেছে। তাই ম্যানচেস্টার সিটিতে সেরকম অঘটনের আশঙ্কা নেই।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবারের ম্যাচ
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম  বেয়ার লেভারকুসেন (রাত ১০.৫৫)
শাখতার দোনেস্কৎ বনাম ডায়নামো জাগরেব (রাত ১০.৫৫)
ক্লাব ব্রুগে বনাম পিএসজি
গ্যালাতাসারে বনাম রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস বনাম লোকোমোটিভ মস্কো
ম্যানচেস্টার সিটি বনাম  আটালান্টা
টটেনহ্যাম হটস্পার বনাম রেডস্টার বেলগ্রেড
অলিম্পিয়াকোস বনাম বায়ার্ন মিউনিখ

প্রথম দুটি ছাড়া সব ম্যাচ রাত ১টা থেকে, সরাসরি দেখাবে সনি ইএসপিএন, টেন টু, টেন থ্রি ও সনি সিক্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজিদানরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT