চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্যোগের সতর্কবার্তা দেবে বাংলাদেশ আবহাওয়া অ্যাপ

সাবিত খানসাবিত খান
৭:২১ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

প্রাকৃতিক দুযোর্গে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে এবং নিরাপদ নৌ ও বিমান চলাচল নিশ্চিত করতে আবহাওয়ার আগাম ও নিখুঁত সর্তকবার্তা জানাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চালু করেছে একটি মোবাইল অ্যাপ্লিকেশন।

বাংলাদেশ আবহাওয়া অ্যাপ (BMD Weather App) নামে অ্যাপটির মাধ্যমে পাওয়া যাবে দেশের যেকোন জায়গায় বসে আবহাওয়ার সর্বশেষ তথ্য।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবহাওয়া বিষয়ক দৈনন্দিন তথ্য সেবাসমূহ মোবাইল প্ল্যাটফর্মে আনতে সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এই অ্যাপটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

দেশের ৪২টি স্থানে স্থাপিত স্বয়ংক্রিয় আবহাওয়া যন্ত্রের সাথে এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে সরাসরি সংযোগ স্থাপিত হবে। আবহাওয়া অধিদপ্তরের ডপলার রাডার, আবহাওয়া স্যাটেলাইটের সর্বশেষ আবহাওয়া তথ্য যে কোন সময়, যেকোন স্থান থেকে এই অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে পাওয়া যাবে।

অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এলাকাভিত্তিক সর্বশেষ বাতাসের তাপ, চাপ, গতি, বৃষ্টির পরিমাণ ইত্যাদি খুব সহজেই তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। এছাড়া এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে ঘূর্ণিঝড় সর্তকবার্তা, ঝড়ের অবস্থান, তীব্রতা, গতিপথ, ভুমিকম্প, কৃষি আবহাওয়া, হাইড্রোলজি, শৈত্যপ্রবাহ, খরা ইত্যাদি সম্পর্কিত তথ্য খুব সহজেই জানা যাবে।

Reneta

সময়মত এবং অপেক্ষাকৃত নিখুঁত আবহাওয়া পূর্বাভাস ও সর্তকবার্তা প্রচারের মাধ্যমে নিরাপদ নৌ ও বিমান চলাচলসহ বিভিন্ন প্রাকৃতিক দুযোর্গে জানমালের ক্ষয় ক্ষতি কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আবহাওয়া অধিদপ্তর।

অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে মোবাইলে ইন্টানেট সংযোগ দিয়ে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। তারপর সার্চ বক্সে BMD Weather App লিখলে চলে আসবে বাংলাদেশ আবহাওয়া অ্যাপ। এরপর ইনস্টল করে নিতে হবে অ্যাপটি।

অ্যাপটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক শামসুদ্দিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বহুমুখী সমবায় সমিতির জমির একাংশ হস্তান্তর করেছে পূর্বাচল রিজেন্ট টাউন

মে ১৮, ২০২৬

এডিপির প্রায় দুই তৃতীয়াংশ বাস্তবায়ন করা হবে সরকারের অর্থায়নে

মে ১৮, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, র‌্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে

মে ১৮, ২০২৬

২০২৬ ২৭ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন হবে নানামুখী চ্যালেঞ্জের

মে ১৮, ২০২৬

১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT