চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্যোগ-দুর্ঘটনা সামাল দিতে সচেতনতা জরুরি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৫৭ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A
দুর্যোগ ব্যবস্থাপনা

দেশে দুর্যোগ আর দুর্ঘটনা এখন যেন নিত্যদিনের ব্যাপার। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এখন মনুষ্য সৃষ্টি দুর্যোগেরও ঘনঘটা। অবশ্য দুর্যোগ-দুর্ঘটনার পর সামাল দিতে সংশ্লিষ্টদের আমরা যতোটা হিমশিম খেতে দেখি, দুর্ঘটনা প্রতিরোধে ততোটা তৎপরতা দেখা যায় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কথা বলেছেন। শুধু দুর্যোগ-দুর্ঘটনা সামাল দেয়া নয়, কোনো ধরণের দুর্যোগ যেন না ঘটে সে ব্যাপারে সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল এর সভায় সরকারি-বেসরকারি পর্যায় এবং স্কুল-কলেজে দুর্যোগে করণীয় ও প্রস্তুতি নিয়ে প্রচারণার তাগিদ দিয়ে এসব বলেছেন প্রধানমন্ত্রী।

আমরা প্রধানমন্ত্রীর এ কথার সাথে একমত পোষণ করি। আমরা মনে করি, প্রাকৃতিক দুর্যোগ তো বটেই আধুনিক প্রযুক্তি ও সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মানুষ্য সৃষ্ট দুর্যোগও বেড়েছে। দিনে দিনে এসব দুর্যোগ-দুর্ঘটনা যেমন বাড়ছে পাশাপাশি এসবের প্রতিরোধ ও প্রতিকার প্রয়োজন।

এরই ধারাবাহিকতায় দুর্যোগ প্রতিরোধে মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করতে হবে। অতীতে ঘটে যাওয়া দুর্যোগগুলো থেকে শিক্ষা নিয়ে আগামীতে তার প্রশমনে করণীয় ঠিক করতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে আমরাও বলতে চাই: মাত্র ৫৬ হাজার বর্গমাইলে ১৬ কোটি মানুষের যেখানে বসবাস সেখানে নিজেদের সচেতন ও নির্ভরশীল হওয়ার কোনো বিকল্প নেই। তাই এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্ঘটনাদুর্যোগসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT