চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুয়েটের বাস চালক খুন

সুব্রত গাইন সুব্রত গাইন
১:৩৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক বাস চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে রুয়েটের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম (৫৫) রুয়েটের পরিবহন দপ্তরে কর্মরত বাস চালক ছিলেন। তার বাড়ি রুয়েটের পাশ্ববর্তী বুধপাড়া এলাকায়। তবে তিনি রুয়েটের কর্মচারি কোয়ার্টারে থাকতেন।

রুয়েটের কর্মকর্তা সমিতির সভাপতি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে আব্দুস সালাম নিজ কোয়ার্টারে ফিরছিলেন। এসময় দেশরত্ন শেখ হাসিনা হল পার হলেই তার উপর অতর্কিত হামলা করে কয়েকজন দুর্বৃত্ত।

‘‘তারা তাকে কুপিয়ে পালিয়ে যায়। হামলার সময় তার চিৎকারে কয়েকজন গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস সালামের মাথা ও সারা শরীরে ধারালো ছুরি দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।’’

তবে কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে সে ব্যাপারে গোলাম মোস্তফা কিছু বলতে পারেননি।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুব আলম বলেন, ‘আমরা হাসপাতালে লাশের পাশেই আছি। মঙ্গলবার ময়না তদন্ত করা হবে। কারা এই কাজ করেছে তা খুঁজে বের করতে ইতিমধ্যে আমাদের পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT