চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি ধারণা সূচক কী ইঙ্গিত দিচ্ছে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশের স্কোর ২ পয়েন্ট কমে তার অবস্থান চার ধাপ অবনতি হয়েছে। সর্বনিম্ন স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথমে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুসারে, নিম্নক্রম থেকে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে অবস্থান ১৩। গত বছর তা ছিল ১৭তে। আর ঊর্দ্ধক্রম অনুযায়ী ১৪৯তম। এক্ষেত্রেও গত বছরের তুলনায় ৬ ধাপ অবনতি হয়েছে।

এসব তথ্য তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দেশের দুর্নীতির ব্যাপকতা ও গভীরতাকে উদ্বেগজনক উল্লেখ করে বলছে, সরকারকে দুর্নীতির বিরুদ্ধে আরো কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আমরা জানি, ২০০১ থেকে ২০০৫ সালে বাংলাদেশ টানা পাঁচ বছর ধরে দুর্নীতিগ্রস্থ দেশগুলোর তালিকায় শীর্ষে ছিল। এরপর সেখান থেকে প্রতি বছরই সেই অবস্থান থেকে নিজেকে ভালো অবস্থানে নিয়ে গেছে বাংলাদেশ। কিন্তু সেই ধারাবাহিকতা ভেঙে আবার অবনতি দেখা গেলো। নানা কারণেই অনেক ভালো করার সুযোগ ছিল বাংলাদেশর সামনে।

টিআই যখন বাংলাদেশের দুর্নীতির অবস্থান প্রকাশ করছে, তার মাত্র তিন সপ্তাহ আগে নতুন মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ। টানা তৃতীয় মেয়াতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। নতুন মন্ত্রীদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনো রকম দুর্নীতি, অনিয়ম সহ্য করা হবে না।

প্রধানমন্ত্রীর এমন অবস্থানকে আমরা সাধুবাদ জানাই। কেননা আমরা মনে করি, দুর্নীতির বিরুদ্ধে সরকার প্রধান কঠোর অবস্থান নিলে, তার মন্ত্রিসভার অনেকেই কোনো অনিয়ম-দুর্নীতিতে জড়াতে সাহস করবেন না। আর রাজনৈতিক অঙ্গীকার এবং তার বাস্তব প্রয়োগই পারে একটি দেশ থেকে সমূলে দুর্নীতিকে উপড়ে ফেলতে।

Reneta

গত সরকারের সময় আমরা দেখেছি, ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে বড় দুর্নীতির ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়াও অবৈধ অর্থ পাচারের ঘটনাও অনেকেই জানেন। এর বাইরে প্রশাসনের বিভিন্নস্তরে দুর্নীতি ছিল অনেকটাই ‘ওপেন সিক্রেট’। দুঃখজনক হলেও সেসবের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ দুর্নীতি দমন কমিশন বা সরকারের অন্য কোনো সংস্থাকে নিতে দেখা যায়নি।

তবে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শক্ত অবস্থান নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের বড় রকমের প্রত্যাশা তৈরি করেছে। তাই আমরা মনে করি, টিআইয়ের পরবর্তী দুর্নীতির ধারণা সূচকে তার প্রতিফলন থাকবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিআইটিআইবিদুদকদুর্নীতিদুর্নীতি দমন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT