সুনির্দিষ্ট লক্ষ্য-আদর্শের কারণে আওয়ামী লীগ এগিয়ে গেলেও দুর্নীতি-স্ববিরোধীতায় বিএনপি নিঃশেষ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের সহায়তা নিয়ে দেশকে আরো এগিয়ে নেবে আওয়ামী লীগ।
রাজধানীসহ দেশব্যাপী আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতির সবশেষ অবস্থা পর্যালোচনা করতে ধানমন্ডি ৩ নম্বরে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বসেছিলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরে গণমাধ্যমকে জানানো হয়, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার সকালে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগের এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা।
কারাবন্দী বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তিতে বিএনপির আন্দোলনের হুমকি,তাদের আগামী কাউন্সিলে তারেক রহমানকে বিএনপির পরবর্তী চেয়ারপার্সন করার আলোচনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বিএনপি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলেও আওয়ামী লীগে তা হবে না।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








