চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ২৭, মে ২০১৯
বাংলাদেশ
A A

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। তার এই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ফলে বাংলাদেশে দিন দিন দুর্নীতি কমছে।

সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন (ইউএনসিএসি) এর বাস্তবায়ন পর্যালোচনা পর্বের দশম অধিবেশনে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ইউএনসিএসি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের নিজস্ব বহু আইন আছে। ইউএনসিএসি বাস্তবায়নে তিনি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭; দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০১৩ সালের সংশোধনীসহ); সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; তথ্য অধিকার আইন, ২০০৯; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২; সরকারি ক্রয় আইন,২০০৬ সহ বিভিন্ন আইন প্রণয়ন ও বাস্তবায়নের উদাহরণ দেন।

জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য অধিকার কমিশন গঠনসহ মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করার কথাও তিনি উল্লেখ করেন।

এছাড়া দুর্নীতি প্রতিরোধে ব্যাপকভাবে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের ৯টি মেট্রোপলিটন শহর, ৬২টি জেলা এবং ৪২১ টি উপজেলায় নাগরিক সমাজের মধ্যে স্বচ্ছতা ও সততা কমিটি গঠন করা হয়েছে এবং এ ধরণের কমিটি সারা দেশের স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে গঠন করা হয়েছে বলেও তিনি বিশ্ববাসীকে জানান।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ এবং ইউএনসিএসি- এর কার্যকর বাস্তবায়নের জন্য আইন পুনর্গঠন/সংশোধন, ব্যবহারিক সক্ষমতা বৃদ্ধি, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, দুর্নীতি বিষয়ে গবেষণা ও পরীবিক্ষণ, দুর্নীতি বিরোধী নীতিমালার কৌশলগত উন্নয়ন, অনুসন্ধান, তদন্ত, দুর্নীতির শাস্তি ও নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে বাংলাদেশের কারিগরি সহযোগিতা প্রয়োজন। মন্ত্রী দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আশা করেন।

Reneta

প্রসঙ্গত, বাংলাদেশ ২০০৭ সালে জাতিংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনে সমর্থনের মাধ্যমে সদস্যরাষ্ট্র হওয়ার পর হতে এ পর্যন্ত ইউএনসিএসি- এর অধীন যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে, তা ইউএনসিএসি ভুক্ত অন্যান্য সদস্যরাষ্ট্র কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক এবং ভিয়েনাস্থ বাংলাদেশ মিশনের প্রতিনিধিবৃন্দ অংশ নিয়েছেন। আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

২৭-২৯ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সম্মেলন চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীজাতিসংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT