চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির বিরুদ্ধে ‘ক্রুসেড’ শুরু হয়ে গেছে, চলবে সারাদেশে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
হাসিনা-দুর্নীতির বিরুদ্ধে ক্রুসেড-ওবায়দুল কাদের

দুর্নীতিবাজ, অপকর্মকারী, টেন্ডারবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রুসেড (ধর্মযুদ্ধ) শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গুটিকয়েক দুর্নীতিবাজের জন্য আওয়ামী লীগের দুর্নাম হবে না এবং এ শুদ্ধি অভিযান সারাদেশে ছড়িয়ে পড়বে বলেও জানান তিনি।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্য আওয়ামী লীগ আয়োজিত ‘ উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার তুমি, তুমিই বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বলেন।

ওবায়দুল কাদের বলেন: ‘চলমান শুদ্ধি অভিযান দুর্নীতিবাজ-অপকর্মকারী-টেন্ডারবাজদের বিরুদ্ধে। শেখ হাসিনা তা শুরু করেছেন। শুদ্ধি অভিযানটি দুর্নীতির বিরুদ্ধে ক্রুসেড, এ যুদ্ধে আমাদের জিততে হবে। অপকর্মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। এ অ্যাকশন ঢাকা শহরে নয়, সারা বাংলায় চলবে।’

গুটিকয়েক অপকর্মকারীর জন্য পুরো দল দুর্নামের ভাগিদার হবে না দাবি করে ক্ষমতাসীনদের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: ‘গুটি কয়েক দুর্নামধারী, গুটি কয়েক অপকর্মকারীর জন্য পুরো দলের দুর্নাম হতে পারে না। গুটিকয়েকের জন্য পুরো দল দুর্নামের দায় নেবে না। এ গুটিকয়েকের বিরুদ্ধে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন। অপকর্মকারীদের জন্য আমাদের এতো অর্জন এতো উন্নয়ন ম্লান হতে পারে না৷’

চলমান শুদ্ধি অভিযানে সকলকে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এ সময় কাদের বলেন: ‘আমাদের নেত্রী এতো কষ্ট করে, ত্যাগ শিকার করে যে অর্জন করেছেন গুটিকয়েকের জন্য তা আমরা ম্লান হতে দিতে পারি না। আপনারা নেত্রীর সঙ্গে আছেন?’ এ সময় সেমিনার হলে উপস্থিত সকলে সমস্বর সমর্থন জানান।

‘আজ দেশে-বিদেশি সমাদৃত প্রশংসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্বের তিনজন সৎ রাষ্ট্র নায়কের একজন শেখ হাসিনা, দু’জন সেরা প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা। নিউজ উইকের প্রতিবেদনে বিশ্বের দশজন ক্ষমতাধর রাষ্ট্রনায়কের একজন শেখ হাসিনা। আমরা আজকের এদিনে তাকে অভিনন্দন জানাই।’

Reneta

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমুর সভাপতিত্বে এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. হাছান মাহমুদের সঞ্চালনা আলোচনা সভায় আরও উপস্থিত আছেন সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT