চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির বিরুদ্ধে আবারও কঠোর পদক্ষেপ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২২ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A
দুদক

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আবারও শক্ত পদক্ষেপের পথে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এর আগে নানা কঠোর পদক্ষেপ দেখা গেছে। ক্ষমতাসীন দলের অনেকেও ছাড় পায়নি ওই অভিযানে। তারই ধারাবাহিকতায় এবার কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বিলাসবহুল ফ্ল্যাট ক্রয়কারী বাংলাদেশিদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

হাইকোর্টের নির্দেশনায় দুদক থেকে গত ১১ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর ওই চিঠি দেওয়া হয়েছে বলে সংস্থাটির সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমে নিশ্চিত করেছেন। বিষয়টি খুবই ইতিবাচক।

এর আগে বিভিন্ন দেশে অর্থ পাচার করে সম্পদ বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশিদের তালিকা চেয়ে গত ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল দুদক। সেকেন্ড হোম প্রকল্পের আওতায় বিদেশে বিনিয়োগ কিংবা বহুল আলোচিত পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্সসহ বিভিন্ন কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশিদের নাম উঠে এসেছে তাদের বিষয়েও ‍দৃষ্টি আকর্ষণ করা হয় ওই চিঠিতে।

সাম্প্রতিক সময়ে পিকে হালদারসহ নানাজনের অপকর্ম বেশ আলোচিত। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরে দেশের আদালত স্বপ্রনোদিত হয়ে নানা আদেশ-নির্দেশ প্রদান করা শুরু করেছে। নড়েচড়ে বসছে দুর্নীতি দমনে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানও।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় এক হাজার ১৫১ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯৮ হাজার কোটি টাকা।

এ ধরণের তথ্য খুবই চিন্তার দেশের অর্থনীতি ও সামাজিক প্রেক্ষাপটে। নানা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সুশৃঙ্খলাও প্রশ্নের মুখে পড়েছে নানা সময়ে। আমাদের আশাবাদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ মনিটরিং ও সুশাসন কায়েমে মনোযোগী হলে অবস্থার পরিবর্তন হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থ পাচারদুর্নীতিসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কমেডি সিনেমায় ইমন, নায়িকা তানহা তাসনিয়া

পরবর্তী

সেফ হোমে থাকাকালীন জন্ম নেয়া শিশুকে নিয়ে মা যাবে স্বামীর ঘরে

পরবর্তী

সেফ হোমে থাকাকালীন জন্ম নেয়া শিশুকে নিয়ে মা যাবে স্বামীর ঘরে

স্বাস্থ্যমন্ত্রী

‘ভ্যাকসিন সংরক্ষণে প্রতি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কুলিং বক্স’

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT