চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সরে গেলেন জাপান অলিম্পিক প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ঘুষ নেননি। দিয়েছেন। এমন অভিযোগ মাথায় নিয়ে সরে দাঁড়িয়েছেন জাপান অলিম্পিক কমিটির (জেওসি) প্রধান সুনেকাজু তাকেদা। তার বিরুদ্ধে অভিযোগ ২০২০ টোকিও অলিম্পিকে স্বাগতিক হতে আর্থিক উৎকোচ দেয়ার।

২০১৩ সালে মাদ্রিদ ও ইস্তাম্বুলের মতো শহরকে পেছনে ফেলে ২০২০ অলিম্পিকের স্বাগতিক হওয়ার দৌড়ে প্রথম হয় টোকিও। এরপরেই শুরু হয় কানাঘুষা, স্বাগতিক হতে ২ মিলিয়ন ইউরো ঘুষ দিয়েছে জাপান। দেশটির অলিম্পিক কমিটির প্রধান হওয়ায় সমস্ত অভিযোগের তীর তাকেদার দিকে।

অভিযোগের খুঁটিনাটি তদন্ত করছেন ফ্রান্সের কৌঁসুলিরা। তবে দোষী কিনা সেটা প্রমাণ হওয়ার আগেই জেওসির প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন তাকেদা। অবশ্য সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষই দাবী করেছেন, ‘আমি বিশ্বাস করি কোনো দোষ করিনি। কিন্তু এসব হইচই আমার মনে খুব ব্যথার সৃষ্টি করেছে। আমার উচিত ছিল মেয়াদের বাকী সময়টুকু সুষ্ঠুভাবে পার করে দেয়া।’

২০০১ সাল থেকে জেওসির প্রধানের দায়িত্ব পালন করে আসছেন তাকেদা। আগামী জুনেই শেষ হতো দায়িত্বের মেয়াদ। ২০১৬ সালে তদন্তের মাধ্যমে জাপান সরকারও ঘোষণা দিয়েছিল যে টোকিও অলিম্পিকে স্বাগতিক হতে কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নেননি তাকেদা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ টোকিও অলিম্পিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT