চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতিবিরোধী অভিযানের ইতি টানল সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
সৌদি আরব-দুর্নীতি বিরোধী অভিযান

এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে সৌদি আরব।

২০১৭ সালের নভেম্বরে শুরু হওয়া এ অভিযানে দেশটির কয়েকশ’ প্রিন্স, ধনকুবের ও ব্যবসায়ী পুলিশি ধরপাকড়ের শিকার হয়েছিলেন।

সৌদি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ অভিযানে নগদ অর্থ এবং সম্পত্তিসহ একশ’ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদ এই আটক ব্যক্তিদের কাছ থেকে জরিমানা হিসেবে ফিরিয়ে নিয়েছে সরকার। সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে বলে জানিয়েছেন তারা।

এই কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, আটকদের মধ্যে ৮৭ জন তাদের বিরুদ্ধে দায়ের অভিযোগ স্বীকার করেছেন। তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে সরকার।

আটক অন্য ৮ জন এই সমঝোতায় রাজি না হওয়ায় তাদেরকে সরকারি আইনজীবীর কাছে মামলার জন্য হস্তান্তর করা হয়েছে। অপরাধের অভিযোগ নিয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় আরও ৫৬টি মামলার নিষ্পত্তি বাকি রয়েছে।

২০১৭ সালের ৫ নভেম্বর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‍এ অভিযান শুরু করেছিলেন। ওই অভিযানে ২শ’রও বেশি প্রিন্স, মন্ত্রী এবং শীর্ষ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আটকদের অনেককে সৌদির রাজধানী রিয়াদের পাঁচতারকা হোটেল রিজ-কার্লটনসহ বিভিন্ন হোটেলে রাখা হয়েছিল।

সৌদি আরবের অভিজাতদের বিরুদ্ধে এই নজিরবিহীন আকস্মিক অভিযানে সৌদিসহ হতবাক হয়ে যায় পুরো বিশ্ব।

এ অভিযান অবশ্য কিছু বিদেশি বিনিয়োগকারীকেও দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। বিশ্লেষকদের মতে, দুর্নীতিবিরোধী অভিযান শেষ করার পর এবার যুবরাজের প্রয়োজন দুর্নীতি বিষয়ক আইনে আরও স্পষ্টতা আনা ব্যবসায়ীদের আশ্বস্ত করা যে, সৌদি আরবে বিনিয়োগ করা নিরাপদ।

ট্যাগ: দুর্নীতি বিরোধী অভিযানসেমি লিডসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

পরবর্তী

সবার সমান সুযোগ নিশ্চিতের জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সবার সমান সুযোগ নিশ্চিতের জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

খেলনার বদলে ফুড চেইন শপে শিশুদের বই

সর্বশেষ

ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার সমাপ্তি

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস-জ্বালানি সংকটে ৬২টি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত

আগস্ট ২৮, ২০২৬

জাতীয় দলের সাবেক সতীর্থকে নতুন কোচ হিসেবে পেলেন মেসি

আগস্ট ২৮, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT