চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত জয়ে ওয়ানডে সিরিজ বাংলাদেশের

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১১:৪৯ অপরাহ্ন ১৩, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটার ছিলেন না ওয়ানডে সিরিজের দলে। তারপরও নিজেদের সেরা ফরম্যাট বলে প্রত্যাশা ছিল উঁচুতেই। তামিম ইকবালের দল প্রত্যাশার দাবি মিটিয়েছে পুরোপুরি। টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ বাজেভাবে হারলেও ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১০৮ রানে গুঁড়িয়ে ৯ উইকেটে জয় তুলেছে টিম টাইগার্স। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ রোববার একই মাঠে। ক্যারিবীয়দের এবার হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে।

১০৯ রানের সহজ লক্ষ্য সফরকারীরা টপকায় ২০.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে। তামিম ৬২ বলে ৫০ ও লিটন দাস ২৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ২০ রান করে আউট হন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ মানেই বাংলাদেশের সামনে থাকে অর্জনের হাতছানি। ২০১৮ সালে সবশেষ সফরে ২-১এ সিরিজ জিতেছিল বাংলাদেশ এবং ওই সিরিজটি দিয়েই বিদেশের মাটিতে টানা ৯ বছরের সিরিজ হারের আক্ষেপ ভুলেছিল টাইগার দল। এবারও ৫০ ওভারের লড়াইয়ে জয়ী বাংলাদেশ।

প্রথম ম্যাচের মতোই বলে-ব্যাটে ধারাবাহিকতা দেখিয়েছে বাংলাদেশ। পাত্তাই পায়নি স্বাগতিক দল। টস জিতে আগে বোলিং বেছে নেন তামিম। উইকেট যে স্পিন-সহায়ক হবে সেটি আগেই আঁচ করতে পেরেছিলেন অধিনায়ক। শুরুতেই বল হাতে তুলে দেন অনিয়মিত অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতের। পেসার তাসকিন আহমেদের জায়গায় খেলার সুযোগ হয় এ ব্যাটিং অলরাউন্ডারের।

কাইল মেয়ার্সকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটান মোসাদ্দেকই। পরে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ মাতেন উইকেট শিকারের উৎসবে। দুজন মিলে দাঁড়াতেই দেননি ক্যারিবীয়দের। আট নম্বরে ব্যাট করতে নামা কিমো পল সর্বোচ্চ ২৫ রান করে অপরাজিত থাকেন। শাই হোপ করেন ১৮ রান।

Reneta

মিরাজ চারটি, নাসুম তিনটি ও শরিফুল ইসলাম নেন একটি উইকেট। ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ব্যাটারদের চাপে রাখেন নাসুম। তিনিই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

Jui  Banner Campaign
ট্যাগ: গায়ানাবাংলাদেশের জয়লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT